• রাজনীতি

    খালেদা জিয়ার প্রতি ভারতের জাতীয় সংসদ অধিবেশনে শ্রদ্ধা

      প্রতিনিধি 28 January 2026 , 8:53:04 প্রিন্ট সংস্করণ

    খালেদা জিয়ার প্রতি ভারতের জাতীয় সংসদ অধিবেশনে শ্রদ্ধা। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়েছে ভারতের জাতীয় সংসদ। বুধবার (২৮ জানুয়ারি) তার পাশাপাশি প্রয়াত ৫ ভারতীয়কেও শ্রদ্ধা জানানো হয়েছে। এই সময় সংসদে উপস্থিত ছিলেন, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।

    এ দিন সংসদের বাজেট অধিবেশন শুরু হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দুই কক্ষের যৌথ অধিবেশনে ভাষণের মাধ্যমে। লোকসভা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং সম্প্রতি তাদের দেশের প্রয়াত ৫ জন সাবেক সদস্যের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেছে।

    স্পিকার তার বক্তব্যে বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার ভূমিকা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। এই শ্রদ্ধা নিবেদন ভারতের সংসদীয় ঐতিহ্যেরই অংশ, যেখানে প্রতিবেশী দেশগুলোর প্রভাবশালী নেতাদের স্মরণ করা হয়। যারা রাজনৈতিক জীবন আঞ্চলিক পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রভাব রেখে গেছেন।

    বিজ্ঞাপন

    এর আগে জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তায় নিয়ে ঢাকায় আসেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পরে জয়শঙ্কর লেখেন, ‘আমাদের অংশীদারত্বের উন্নয়নে বেগম খালেদা জিয়ার আদর্শ ও মূল্যবোধ পথ দেখাবে বলে আশা করছি’।

    এ ছাড়া ২ জানুয়ারি চেন্নাইয়ের আইআইটি মাদ্রাসে শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে অংশ নেয়ার অভিজ্ঞতা বিনিময় করেন তিনি। একই সঙ্গে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

    উল্লেখ্য, খালেদা জিয়া একাধিকবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কয়েক দশক ধরে দেশের রাজনৈতিক অঙ্গন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্ব ও রাজনৈতিক পথচলা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:25 PM মেসিকে টপকে সর্বোচ্চ গোলদাতা হতে পারেন এমবাপ্পে 1:10 PM বার্সেলোনায় যাচ্ছেন আলভারেজ! 12:26 PM ক্লোসাকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি 12:10 PM সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে নকআউট পর্বে নরওয়ে 11:31 AM ইরাকের বিরূদ্ধে ফ্রান্সের ৩-০ ব্যবধানে জয় 11:11 AM মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারাল আর্জেন্টিনা 5:28 PM অ্যাশেজের আগে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে ইংল্যান্ড 5:12 PM অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর মাহমুদউল্লাহ, এইচপির ব্যাটিং কোচ ইমরুল 4:29 PM রোনালদোকে বল পাস দিতে আমরা বাধ্য নই, বলছেন পর্তুগিজ উইঙ্গার 3:10 PM অস্ট্রিয়া ম্যাচের আগে নতুন লুকে হাজির মেসি