• জাতীয়

    র‌্যাবের নাম পরিবর্তন

      প্রতিনিধি 3 February 2026 , 1:49:44 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন নাম হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)।

    আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নামের পরিবর্তনের পাশাপাশি বাহিনীটির পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে।

    বিজ্ঞাপন

    নাম পরিবর্তনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নামটির প্রতি মানুষের খারাপ ধারণা ছিল, মানুষের ইচ্ছেই ছিল এই নামটির পরিবর্তন হোক। মানুষের ইচ্ছে পূরণ করতেই র‍্যাবের নামের পরিবর্তন হয়েছে।

    তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকেই র‍্যাবের কার্যক্রমে অনেক পরিবর্তন হয়েছে। র‍্যাবের নামের পরিবর্তনের সাথে কাজেরও পরিবর্তন আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

    তিনি আরও বলেন, ৫ আগস্টের পর পুলিশের মনোবল অনেক ভালোভাবে ফিরে এসেছে। আগের পুলিশ এখন আর নেই।

    নির্বাচন নিয়ে জাহাঙ্গীর আলম বলেন, এবারের নির্বাচন খুবই সুষ্ঠু, উৎসবমুখর, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে। নির্বাচনে মব হবে না বলে আশা করছি। সেভাবেই সব ধরনের চেষ্টা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:37 PM হামলা হলেই ইউরেনিয়াম সমৃদ্ধ করবে ইরান 4:57 PM পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের 4:31 PM সিলেটেই হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট, বিসিবির দল ঘোষণা 3:45 PM শুভেন্দুকে শুভেচ্ছা জি এম কাদেরের, দুই বাংলার সহযোগিতার আশা 3:31 PM ক্রীড়া কূটনীতিতে বাংলাদেশ-তুরস্কের ঐতিহাসিক চুক্তি 1:22 PM বার্সেলোনার জয় উদ্‌যাপনে ফিলিস্তিনের পতাকা হাতে ইয়ামাল 12:15 PM শিক্ষা কারিকুলাম নতুন করে সাজানো সময়ের দাবি: প্রধানমন্ত্রী 12:03 PM বিশ্বকাপের এক মাস আগে কোচ হারিয়ে বিপদে কুরাসাও! 11:56 AM নেইমার ও থিয়াগোকে রেখেই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের 11:38 AM শহীদ মিনারে নেয়া হবে আতাউর রহমানের মরদেহ, দাফন বনানী কবরস্থানে