• জাতীয়

    প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. শাকিরুল ইসলাম খান ও সাইয়েদ আবদুল্লাহ

      প্রতিনিধি 2 April 2026 , 6:43:26 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রধানমন্ত্রীর এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক গবেষক ড. মো. শাকিরুল ইসলাম খান (শাকিল) এবং যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. সাইয়েদ বিন আবদুল্লাহ।

    বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞাপন

    প্রজ্ঞাপন অনুযায়ী, সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে ড. মো. শাকিরুল ইসলাম খান (শাকিল)-কে। আর গ্রেড- ২ পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন মো. সাইয়েদ বিন আবদুল্লাহ।

    উভয় প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অন্য কোনো পেশা, ব্যাবসা অথবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কোনো কর্মসম্পর্ক বজায় রাখতে পারবেন না তারা। এছাড়া নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:55 PM ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ 5:14 PM বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ফিফার 4:52 PM বিশ্বকাপ জয়ে চার ফেবারিটের নাম জানালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো 4:39 PM ইউরোপে তাপপ্রবাহে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু 4:25 PM বাংলাদেশকে ধন্যবাদ দিলেন কাসেমিরো ও কুনহা 4:08 PM মালদ্বীপে অবকাশ যাপনে কেয়া পায়েল, সঙ্গে কে? 3:41 PM ৪ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ 12:52 PM জার্মানির বিদায়ে কাঠগড়ায় ভিএআরে বাতিল হওয়া গোল 12:25 PM বিশ্বকাপের ভবিষ্যতদ্বাণী করা জার্মান গণিতবিদকে নেইমারের খোঁচা 12:00 PM কেপ ভার্দে ম্যাচের আগে বড় সুখবর পেল আর্জেন্টিনা