• সর্বশেষ সংবাদ স্ক্রল

    নোয়াখালীতে বিএনপি’র ১৮ নেতা-কর্মীকে বহিষ্কার

      প্রতিনিধি 28 January 2026 , 7:50:26 প্রিন্ট সংস্করণ

    নোয়াখালীতে বিএনপির ১৮ নেতা-কর্মীকে বহিষ্কার। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনের উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন চৌধুরী ও ড. নজরুল ইসলাম ফারুকসহ ১৮ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।

    বিজ্ঞাপন

    জানা গেছে, দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়। এর আগে, মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বহিষ্কৃত নেতারা হলেন-বিএনপি নেতা অ্যাডভোকেট সাখাওয়াত উল্যাহ লিটন, মমিন উল্যাহ (চেয়ারম্যান), মির্জা মো. সোলাইমান, মোয়াজ্জেম হোসেন সেলিম, গোলাম হোসেন খন্দকার, উপজেলা বিএনপির সদস্য ওবায়দুল হক (চেয়ারম্যান), আবুল কালাম আজাদ।

    এ ছাড়াও রয়েছেন-নুরুজ্জামান চৌধুরী, আবু জাহের চৌধুরী জাফর, শাহেদুল করিম মারুফ, মাস্টার দলিলুর রহমান, সেনবাগ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বাবলু, রেজাউল হক হেলাল, তাজুল ইসলাম রতন, পৌর বিএনপির সদস্য মহিউদ্দিন (কমিশনার) ও শহীদ উল্যাহ হেলাল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:41 PM বিসিবির নতুন কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন 6:34 PM বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে 5:10 PM “এক্স নয়, ভরসা শুধু টাইগারদের ওপর!” 4:44 PM পাহাড়ের মেয়ে রিতুপর্ণার স্বপ্নপূরণে প্রধানমন্ত্রীর উদ্যোগ 4:32 PM ‘মানুষের মনোভাবের পরিবর্তন আসা উচিৎ’ 3:52 PM রোনালদোকে ছাড়াই ‘বেশি ভালো’ পর্তুগাল? 3:17 PM মোসাদ্দেকের ক্যারিয়ারসেরা ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৮৪ 2:59 PM ফিফা বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বে অভিবাসী বাংলাদেশি বাপ্পী 2:33 PM চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি 1:12 PM ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে না জড়াতে নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের