• রাজনীতি

    খালে গোসল করানো হবে জনপ্রতিনিধিদের: জামায়াত আমির

      প্রতিনিধি 26 January 2026 , 10:44:01 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের সব নদী, খাল-বিল রক্ষায় জনপ্রতিনিধিদের বছরে চারবার নদী ও খাল-বিলে গোসল করানো হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

    তিনি বলেন, কোনো মেয়র, এমপি, কমিশনার, চেয়ারম্যান বা মেম্বার ক্ষমতার প্রভাবে নদী, খাল-বিল দখল করতে পারবেন না। ময়লার ভাগাড়ে পরিণত করতে পারবেন না। যদি করেন তাকে ময়লার ভাগাড়েই গোসল করতে হবে।

    রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর ঢাকা-৪, ঢাকা-৫ ও ঢাকা-৬ আসনে পৃথক তিনটি ১১-দলীয় জোট সমর্থিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    জামায়াত আমির এ সময় ঢাকা-৪ আসনের সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৫ আসনের মো. কামাল হোসেন, ঢাকা-৬ আসনের ডা. আবদুল মান্নান, ঢাকা-৭ আসনের জামায়াত প্রার্থী হাফেজ হাজি মো. এনায়েত উল্লাহর হাতে দাঁড়িপাল্লা ও ঢাকা-৮ আসনের জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর হাতে শাপলা কলি প্রতীক তুলে দেন।

    এ সময় তিনি দাঁড়িপাল্লা ও শাপলা কলির প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। একই সঙ্গে জুলাই সনদের বাস্তবায়নের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি- ‘না’ মানে গোলামি।

    বিজ্ঞাপন

    জামায়াত আমির ডা. শফিকুর রহমান আরও বলেন, ফ্যাসিবাদের কবল থেকে জাতিকে মুক্ত করতে যাত্রাবাড়ী অঞ্চলের মানুষ সর্বোচ্চ ত্যাগ শিকার করেছে।

    তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সাধারণ একজন নাগরিক অপরাধের জন্য যেই শাস্তি পাবেন, প্রেসিডেন্টও অপরাধ করলে একই শাস্তি পাবেন। বিচারের ক্ষেত্রে শুধু অপরাধ বিবেচ্য বিষয় হবে। অপরাধ করলে কেউ ছাড় পাবে না। জামায়াত আমির বলেন, জনপ্রতিনিধির নামে জনগণকে শোষণ করার দিন শেষ।

    জনপ্রতিনিধিদের শাসক নয়, সেবক হতে হবে। জনগণের টাকায় দেশ চললে অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে। জামায়াত ক্ষমতায় গেলে প্রতি ছয় মাস পর পর জনপ্রতিনিধিদের জনগণের মুখোমুখি হতে হবে। এ সময় জনগণের জন্য তারা কী কী কাজ করেছেন এবং পরবর্তী ছয় মাসে কী কী কাজ করবেন- তার হিসাব জনগণকে দিতে হবে।

    তিনি বলেন, কওমি মাদ্রাসার শিক্ষাব্যবস্থা নিয়ে প্রতিটি সরকার চরম অবহেলা করেছে। কওমি মাদ্রাসার সিনিয়র লেভেলের সনদের স্বীকৃতি দেওয়া হলেও নিচের দিকের কোনো সনদের স্বীকৃতি দেওয়া হয়নি। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কওমি মাদ্রাসার সর্বস্তরের সনদের স্বীকৃতি দেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:58 PM দীর্ঘ নির্বাসন থেকে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান: রয়টার্সের প্রতিবেদন 8:45 PM প্রধানমন্ত্রী পদে শক্ত প্রতিদ্বন্দ্বীতায় শফিকুর রহমান: রয়টার্সের প্রতিবেদন 7:47 PM নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ 7:27 PM ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার করতে পারবেন সাধারণ ভোটাররা: ইসি 7:09 PM ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে 6:06 PM প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ 5:51 PM পাতানো নির্বাচন মেনে নেবে না জামায়াত: এহসানুল মাহবুব জুবায়ের 5:41 PM ৫০তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২ হাজার ৩৮৫ 5:39 PM এম এ কাইয়ুমসহ বিএনপি’র ৩ প্রার্থীর নির্বাচন করতে বাধা নেই: আদালত 5:13 PM সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা