• খেলা

    ওসমান হাদির স্মরণে বিপিএলে ১ মিনিট নীরবতা

      প্রতিনিধি 27 December 2025 , 12:30:43 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গতকাল থেকে শুরু হয়েছে ১২তম বিপিএল আসর। তবে এবারের বিপিএল শুরুটা একটু ভিন্নভাবে হয়েছে। বিপিএলের শুরুতেই শহীদ ওসমান হাদিকে সম্মান জানানো হলো ভিন্নভাবে।

    গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, এরপর গত ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার স্মরণে বিসিবি আগেও ফেসবুক পোস্টে শোকবার্তা জানিয়েছে। আজ বিপিএলের শুরুর দিনেও তাকে উৎসর্গ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

    বিজ্ঞাপন

    বিপিএলের শুরুতে আজ মুখোমুখি সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। সেই ম্যাচের শুরুতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হাজির ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ আরও অনেকে।

    বিপিএল শুরুর ঠিক আগে ওসমান হাদি স্মরণে এক মিনিট নিরবতা পালনের আহ্বান করা হয়। ঠিক তখনই রাজশাহী তারকা মুশফিকুর রহিমকে দেখা যায় অন্যভাবে। তিনি মোনাজাত ধরে দোয়া করছিলেন তখন।

    অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা শেষে বেলুন উড়িয়ে বিপিএলের পর্দা উন্মোচন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিপিএলে আজ আছে দুই ম্যাচ। প্রথম ম্যাচের শেষে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের