• খেলা

    বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

      প্রতিনিধি 11 June 2026 , 2:00:55 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দল যখন দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে রয়েছে, ঠিক তখনই নারী ক্রিকেট নিয়ে এলো একটি বড় খবর। ২০২৭ সালের নারী চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে আইসিসির আন্তর্জাতিক সূচি পরিবর্তনের কারণে, আগামী অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

    আইসিসি শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় প্রথমবারের মতো আয়োজিত ‘নারী চ্যাম্পিয়ন্স ট্রফি’র সূচি পরিবর্তন করেছে। টুর্নামেন্টটি প্রথমে জুন-জুলাইয়ে হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে নেওয়ার সিদ্ধান্ত হয়। আর এই বড় টুর্নামেন্টের প্রস্তুতির কথা মাথায় রেখেই নিজেদের নারী দলের ঘরোয়া ও আন্তর্জাতিক সূচি নতুন করে সাজিয়েছে অস্ট্রেলিয়া।

    বিজ্ঞাপন

    পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্রিসবেন ও সিডনিতে অস্ট্রেলিয়ার মাটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। নতুন সূচিতে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় ওয়ানডে সিরিজটি বহাল থাকলেও টি-টোয়েন্টি সিরিজটি বাতিল করা হয়েছে।

    বাংলাদেশ সিরিজ আংশিক কাটছাঁট করার পর সেই ফাঁকা সময়ে নিউজিল্যান্ড নারী দলকে আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া। নতুন সূচি অনুযায়ী, অক্টোবরের ওই সময়ে নিউজিল্যান্ড নারী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। পরবর্তীতে ২০২৭ সালের মার্চে আবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।

    বাংলাদেশ নারী দলের জন্য অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জনের বড় সুযোগ হাতছাড়া হলেও, শক্তিশালী অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজেদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল ভারী করার সুযোগ এখনো থাকছে টাইগ্রেসদের সামনে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:07 PM কোলে নেওয়া সেই শিশু ইয়ামালই এখন মেসির শিরোপার বাধা 12:56 PM মেসিদের প্রশংসা, কেইনদের তুলোধুনো- যা লিখেছে ব্রিটিশ গণমাধ্যম 12:24 PM হারলে অনেকে উল্টোপাল্টা কথা বলত, সেই সুযোগ দিইনি: মেসি 11:30 AM ম্যারাডোনাকে জয় উৎসর্গ করে যা বলছেন মেসি 11:10 AM ইংলিশ গোলকিপারের ‘গোপন নোট’ উদ্ধার 10:36 AM বিদায়ের দুয়ার থেকে সুপার কামব্যাকে ফাইনালে আর্জেন্টিনা 10:30 AM বিশ্বকাপ ফাইনালে উঠেও শাস্তির মুখে আর্জেন্টিনা 6:25 PM বাংলাদেশকে ১৭০ বড় রানের লক্ষ্য দিলো বাংলাদেশ 6:17 PM আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা 4:30 PM টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের