• খেলা

    বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা, ন্যাশনাল গার্ড মোতায়েনের দাবি

      প্রতিনিধি 28 April 2026 , 6:29:39 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু আয়োজনের আগেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে আকাশপথে ড্রোনের মতো আধুনিক হুমকি মোকাবিলায় এখনই শক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন মার্কিন কংগ্রেসের দুই প্রভাবশালী সদস্য।

    রিপাবলিকান প্রতিনিধি মাইকেল ম্যাককল এবং ইলাইজা ক্রেন ট্রাম্প প্রশাসনের কাছে চিঠি দিয়ে বলেছেন, ১১টি আয়োজক শহরের আকাশসীমা পুরোপুরি সুরক্ষিত করতে ন্যাশনাল গার্ডকে দ্রুত মোতায়েন করা জরুরি।

    শুক্রবার হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং পেন্টাগন প্রধান পিট হেগসেথকে লেখা চিঠিতে দুই কংগ্রেস সদস্য জানিয়েছেন, বর্তমানে আয়োজক শহরগুলোর সঙ্গে কেন্দ্রীয় সংস্থাগুলোর সমন্বয়ের ঘাটতি এবং জনবলের অভাব বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

    বিজ্ঞাপন

    তারা লিখেছেন, “ন্যাশনাল গার্ডের দ্রুত মোতায়েনের সক্ষমতা, দেশজুড়ে কাজ করার অভিজ্ঞতা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় দক্ষতার কারণে ড্রোনের মতো প্রযুক্তিগত হুমকি ঠেকাতে তারা সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবে।”

    কংগ্রেস সদস্যরা একটি সমন্বিত ও কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন, যাতে ‘ছন্নছাড়া’ পরিস্থিতি এড়ানো যায়।

    নিরাপত্তা নিয়ে এই আশঙ্কা আরও তীব্র হয়েছে গত শনিবার ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার-এ এক বন্দুকধারীর হামলার ঘটনায়। এ ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্পসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের নিরাপত্তায় বড় ধরনের প্রশ্ন উঠেছে।

    তবে হোয়াইট হাউস আশ্বস্ত করেছে যে, বিশ্বকাপকে ইতিহাসের সবচেয়ে সুরক্ষিত ইভেন্ট হিসেবে গড়ে তোলা হবে। মুখপাত্র ডেভিস ইঙ্গল বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প চান এই আসর শুধু ফুটবলপ্রেমীদের জন্য স্মরণীয় না হয়ে যেন বিশ্বের সবচেয়ে নিরাপদ বড় আয়োজন হিসেবে পরিচিতি পায়।”

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM আর্জেন্টিনাকে বিদায় বললেন ওতামেন্দি 5:21 PM বিশ্বকাপের নতুন ফরম্যাটে কী বদল আনলো আইসিসি? 5:05 PM ফিফা ফুটবল শিল্পকে ধ্বংস করছে: লা লিগা প্রধান 2:59 PM সোনালী যুগের সমাপ্তি, নতুন অধ্যায়ের সূচনাও করবেন স্কালোনি 1:52 PM যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইয়ামালের ছবি-সংবলিত ড্রোন ছুড়ল ইরান 1:36 PM বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে সবচেয়ে বেশি আয় ম্যান সিটির 12:30 PM শিল্পকলায় মঞ্চস্থ ‘গারদের বন্দী’, মুগ্ধ দর্শক; ২৯ জুলাই বিশেষ পুনঃমঞ্চায়ন 12:20 PM জাতিসংঘের মহাসচিব পদে ইনফান্তিনোকে চান ট্রাম্প! 12:05 PM জামালকে পেছনে ফেলে শীর্ষে বাদল 11:28 AM অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর