• আন্তর্জাতিক

    পানির কূপ নিয়ে রক্তক্ষয়ী দাঙ্গা, নিহত ৪২

      প্রতিনিধি 27 April 2026 , 5:46:41 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে প্রতিদ্বন্দ্বী জাতিগোষ্ঠীগুলোর মধ্যে হওয়া সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ১০ জন। পানির কূপ নিয়ে বিরোধটি সংঘর্ষে রূপ নেয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    স্থানীয় সময় রোববারের (২৬ এপ্রিল) এই সংঘর্ষের বিষয়ে কর্মকর্তারা জানান, ওয়াদি ফিরা প্রদেশে প্রাথমিকভাবে দুটি পরিবারের মধ্যে শুরু হওয়া এই সংঘাতটি পরবর্তীতে প্রতিশোধমূলক হামলায় পরিণত হয়। বিস্তৃত এলাকাজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর গ্রাম জ্বালিয়ে দিয়েছে।

    মধ্য আফ্রিকার এই দেশটিতে প্রাণঘাতী সাম্প্রদায়িক সংঘর্ষ এখন সাধারণ ঘটনা। দীর্ঘদিন ধরে দেশটিতে কৃষক ও পশুপালকদের মধ্যে বিরোধ এবং জাতিগত উত্তেজনা বিরাজ করছে। আর এই সংঘর্ষগুলোর সূত্রপাত প্রায়শই পানি ও চারণভূমি নিয়ে হয়।

    সাম্প্রতিক মাসগুলোতে প্রতিবেশী সুদানের গৃহযুদ্ধ থেকে পালিয়ে আসা শরণার্থীদের আগমন সম্পদ ও নিরাপত্তা নিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

    বিজ্ঞাপন

    চাদের উপ-প্রধানমন্ত্রী লিমানে মাহামাতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ওই এলাকায় পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উপ-প্রধানমন্ত্রী বলেছেন, সুদানের সংঘাত যাতে সীমান্ত এলাকাকে অস্থিতিশীল করতে না পারে, সে জন্য সরকার সব প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

    সাম্প্রতিক বছরগুলোতে চাদে সাম্প্রদায়িক সংঘর্ষে শত শত মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে দক্ষিণ-পশ্চিমের দিবেবেতে একটি বিতর্কিত কূপকে কেন্দ্র করে গত বছরের নভেম্বরে নিহত হন ৩৩ জন।

    ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ থিংক ট্যাংকের মতে, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ১০০টি সংঘর্ষে এক হাজার জন নিহত এবং দুই হাজার আহত হয়েছেন।

    মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত বছর জানিয়েছিল যে, তারা ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে পশুপালক ও কৃষকের মধ্যে সহিংসতার সাতটি ঘটনা নথিভুক্ত করেছে। এর ফলে ৯৮ জনের মৃত্যু হয়েছে।

    সংস্থাটি বলেছে, জলবায়ু পরিবর্তন ও অন্যান্য কারণে এই সংঘর্ষগুলো ঘটছে। তাছাড়া বারবার সহিংসতা সত্ত্বেও কর্তৃপক্ষ জনগণকে পর্যাপ্ত সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:28 PM অ্যাশেজের আগে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে ইংল্যান্ড 5:12 PM অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর মাহমুদউল্লাহ, এইচপির ব্যাটিং কোচ ইমরুল 4:29 PM রোনালদোকে বল পাস দিতে আমরা বাধ্য নই, বলছেন পর্তুগিজ উইঙ্গার 3:10 PM অস্ট্রিয়া ম্যাচের আগে নতুন লুকে হাজির মেসি 2:31 PM অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা 2:13 PM রণবীর-আলিয়ার সিনেমার শুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনা, ১ কর্মী নিহত 12:28 PM ড্রেসিংরুমে ‘আবেগঘন’ চিঠি লিখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান ফুটবল দল 12:05 PM বিশ্বকাপে বিশ্বরেকর্ডের সামনে মেসি! 11:31 AM বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান 11:14 AM মিশরের ইতিহাস, দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপে প্রথম জয়