• জাতীয়

    মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

      প্রতিনিধি 21 March 2026 , 2:25:11 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পবিত্র ঈদুল ফিতরের দিন দুপুরে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে মা ও বাবার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) দুপুরের দিকে তিনি সেখানে উপস্থিত হন। এ সময় তার সঙ্গে বিএনপির বেশ কয়েকজন নেতা ছিলেন। তারা প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরের সামনে দাঁড়িয়ে মোনাজাত করেন।

    বিজ্ঞাপন

    এর আগে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

    শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তারেক রহমান। তিনি বলেন, দীর্ঘ সময় পর দেশে ঈদ উদযাপন করতে পেরে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

    তিনি আরও বলেন, দেশের মানুষ যেন শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন করতে পারে—এটাই তার প্রত্যাশা। নাগরিকদের সহযোগিতা থাকলে সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গঠনে কাজ করে যাবে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের পাশাপাশি জুলাই আন্দোলনে নিহতদের প্রতিও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:32 PM টি-২০ র‌্যাঙ্কিংয়ে ৮ নম্বরে বাংলাদেশ 6:21 PM আমরা হারিনি,পদত্যাগ করব না: মমতা 5:53 PM স্বাস্থ্যসেবা কোনও সুবিধা নয়, এটি জনগণের অধিকার: ডা. জুবাইদা 4:57 PM মিরপুরে লর্ডসের আদলে হবে ব্যালকনি, থাকছে বিশেষ লাউঞ্জ 4:26 PM ভারত ও চীনে বিশ্বকাপ দেখা নিয়ে অনিশ্চয়তা 4:00 PM সরকারি কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা 3:30 PM টিন সার্টিফিকেট ছাড়া যেসব সেবা আর পাওয়া যাবে না 2:56 PM ফের বিয়ে করলেন অভিনেত্রী হুমায়রা সুবাহ 2:00 PM বোকার জার্সি গায়ে নেইমার, তবে কি আর্জেন্টাইন ক্লাবে যোগ দিচ্ছেন এ তারকা 1:46 PM পশ্চিমবঙ্গ থেকে পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী