• সর্বশেষ সংবাদ স্ক্রল

    টেকনাফে পাহাড়ে কাজ করতে যাওয়া ৬ কৃষক ‘অপহৃত’

      প্রতিনিধি 28 January 2026 , 12:19:32 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যাংয়ের পাহাড়ি এলাকা থেকে ছয় কৃষককে ‘অপহরণ’ করেছে সশস্ত্র ব্যক্তিরা।

    মঙ্গলবার বিকালের দিকে হোয়াইক্যংয়ের কম্বনিয়া পাড়া ও মিনাবাজার সংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র।

    অপহৃতরা হলেন- হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী গ্রামের মোহাম্মদ জমির (৩০), মোহাম্মদ মুন্না (২৫), মোহাম্মদ আলম (৩০), মোহাম্মদ রফিক (৩৫), মোহাম্মদ মোজাহার (৫০) ও মোস্তাক আহমেদ (২৭)।

    বিজ্ঞাপন

    হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল বলেন, “মঙ্গলবার বিকালের দিকে হোয়াইক্যংয়ের পাহাড় সংলগ্ন এলাকায় কৃষিকাজ ও লাকড়ি সংগ্রহ করতে গেলে সশস্ত্র পাহাড়ি ডাকাতদলের সদস্যরা অস্ত্রের মুখে ছয় কৃষককে অপহরণ করে নিয়ে যায়।”

    তিনি আরও বলেন, “ঘটনাটি জানাজানি হলে অপহৃতদের পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করে এবং বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। এখনো তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি।”

    অপহৃত মোহাম্মদ আলমের বাবা এজাহার হোসেন বলেন, “আমার ছেলে প্রতিদিনের মতো পাহাড় সংলগ্ন মাঠে কাজ করতে গিয়েছিল। হঠাৎ পাহাড়ি অস্ত্রধারীরা এসে সবাইকে জিম্মি করে ধরে নিয়ে গেছে। আমরা চরম উদ্বেগে আছি।”

    এসআই খোকন কান্তি রুদ্র বলেন, মঙ্গলবার রাত থেকেই পাহাড়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM আর্জেন্টিনাকে বিদায় বললেন ওতামেন্দি 5:21 PM বিশ্বকাপের নতুন ফরম্যাটে কী বদল আনলো আইসিসি? 5:05 PM ফিফা ফুটবল শিল্পকে ধ্বংস করছে: লা লিগা প্রধান 2:59 PM সোনালী যুগের সমাপ্তি, নতুন অধ্যায়ের সূচনাও করবেন স্কালোনি 1:52 PM যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইয়ামালের ছবি-সংবলিত ড্রোন ছুড়ল ইরান 1:36 PM বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে সবচেয়ে বেশি আয় ম্যান সিটির 12:30 PM শিল্পকলায় মঞ্চস্থ ‘গারদের বন্দী’, মুগ্ধ দর্শক; ২৯ জুলাই বিশেষ পুনঃমঞ্চায়ন 12:20 PM জাতিসংঘের মহাসচিব পদে ইনফান্তিনোকে চান ট্রাম্প! 12:05 PM জামালকে পেছনে ফেলে শীর্ষে বাদল 11:28 AM অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর