• আন্তর্জাতিক

    ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল

      প্রতিনিধি 28 February 2026 , 12:57:43 প্রিন্ট সংস্করণ

    ছবি: রয়টার্স
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইরানের বিভিন্ন শহরে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হঠাৎ ইরানে হামলা করে বসে।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক সংবাদদাতা জানিয়েছেন, তেহরানের কেন্দ্রস্থলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আকাশে ঘন ধোঁয়া উড়তে দেখা গেছে, যা শহরের বিভিন্ন প্রান্ত থেকেও দৃশ্যমান ছিল।

    ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস দাবি করেছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে হামলার উৎস, ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

    বিজ্ঞাপন

    স্থানীয় সূত্র বলছে, বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলের আশপাশ ঘিরে ফেলে। পরিস্থিতি নিয়ে এখনও আনুষ্ঠানিক ব্যাখ্যা আসেনি।

    হামলার সময় নিজ দেশের জনগণের উদ্দেশে জাতীয় সতর্কতা জারি করে আইডিএফ। মানুষজনকে নিকটস্থ সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে বলা হয়।

    পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে আইডিএফ জানিয়েছে, শেষ কয়েক মিনিটে সমগ্র ইসরায়েলজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। নাগরিকদের মোবাইল ফোনে সরাসরি জরুরি বার্তা পাঠিয়ে নিকটস্থ নিরাপদ আশ্রয়ের কাছে অবস্থান নিতে বলা হয়।

    এটি ছিল সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় জারি করা সক্রিয় সতর্কতা। আইডিএফ জোর দিয়ে জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে সুরক্ষিত স্থানের কাছাকাছি থাকতে হবে এবং নির্দেশনা মেনে চলতে হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:57 PM ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল 7:02 PM ৫০টির বেশি আসনে জামায়াতকে হারিয়ে দেয়া হয়েছে: গোলাম পরওয়ার 6:46 PM সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল 6:11 PM ধর্ষণ-সহিংসতা ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবিতে ডাকসুর বিক্ষোভ 5:55 PM জাটকা সংরক্ষণ: আগামী ২ মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ 5:38 PM ঢাকায় ফিরেই শুটিংয়ে ব্যস্ত নিলয় আলমগীর 5:29 PM ইংল্যান্ডের দিকে তাকিয়ে পাকিস্তান দল 5:21 PM বগুড়ায় উপ-নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত 5:07 PM বৈষম্যবিরোধী সাবেক ছাত্র নেতা রিয়াদ, হত্যাচেষ্টা মামলায় কারাগারে 4:54 PM ২০ রমজানের মধ্যে বেতন-বোনাসের দাবি পোশাক শ্রমিকদের