• আন্তর্জাতিক

    সৌদি আরবের রিয়াদে প্রথমবার চালু হলো বার

      প্রতিনিধি 25 November 2025 , 4:01:15 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সৌদি আরবের রাজধানী রিয়াদে চালু হয়েছে ‘এ-১২’ নামের একটি নতুন ক্যাফে, যেখানে বার খোলার অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

    দেশটির ইতিহাসে এটি প্রথমবারের মতো এমন কোনো প্রতিষ্ঠান যেখানে বিয়ার ও বিভিন্ন ধরনের পানীয় পরিবেশন করা হচ্ছে। তবে, এগুলো সম্পূর্ণ নন-অ্যালকোহলিক। অর্থাৎ, অন্য দেশের মতো এখানে মদ বা অ্যালকোহল বিক্রি করার সুযোগ নেই।

    বিজ্ঞাপন

    বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বহির্বিশ্বে যেসব পানীয় সাধারণত অ্যালকোহলযুক্ত, ঠিক সেই ধরনের পানীয় এই ক্যাফেতে অ্যালকোহল ছাড়া পরিবেশন করা হয়। পরিবেশের দিক থেকেও এটি অন্যান্য দেশের বারের অভিজ্ঞতার সঙ্গে অনেকটাই মিল রাখে। এখানে নারী-পুরুষ একসঙ্গে বসে পানীয় উপভোগের সুযোগও রয়েছে।

    উপসাগরীয় দেশগুলোর মধ্যে অ্যালকোহলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে সৌদি আরব ও কুয়েতে। ১৯৫২ সাল থেকে সৌদি আরবে মদপান ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ, এবং তা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

    তবে আগামী বছর থেকে অমুসলিম বিদেশী কূটনীতিকদের জন্য সীমিত পরিসরে মদের দোকান খোলার পরিকল্পনা রয়েছে সৌদি সরকারের।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:17 PM ইরানে রেলসেতুতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২ 5:23 PM ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ 5:08 PM ফের বাড়ল জেট ফুয়েলের দাম 4:55 PM তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের এডহক কমিটি গঠন 4:43 PM অনিয়মের অভিযোগে বিসিবির বোর্ড ভেঙে দিল এনএসসি 4:32 PM হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু 4:19 PM দিল্লি বিরতিতে কূটনৈতিক বার্তা: আঞ্চলিক বাস্তবতায় নতুন সমীকরণের ইঙ্গিত বাংলাদেশের 3:45 PM ১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা 3:12 PM ঘনিয়ে আসছে ট্রাম্পের নির্ধারিত সময়সীমা, বিদ্যুৎকেন্দ্রে মানববন্ধনের আহ্বান 2:52 PM এআই-এর অন্ধকার জগত নিয়ে বিস্ফোরক জাহ্নবী কাপুর