• খেলা

    আসল দোষী মেসিই: সুনীল গাভাস্কার

      প্রতিনিধি 17 December 2025 , 11:25:19 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে গত ১৩ ডিসেম্বর দর্শকদের সামনে উপস্থিত ছিলেন লিওনেল মেসি। তবে মেসির উপস্থিতি ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয়। যার কারণে নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়াম ত্যাগ করেন আর্জেন্টিনার অধিনায়ক। এদিকে, ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার এই বিশৃঙ্খলার পেছনে মেসিকেই দায়ী করেছেন।

    সল্ট লেক স্টেডিয়ামে মেসির এক ঝলক দেখার জন্য দর্শকরা হাজার হাজার টাকার টিকিট কিনেছেন। অনেকে নিজের গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে শুধু মেসিকে দেখার জন্য এসেছিলেন। তবে মেসিকে নেতা-মন্ত্রীরা ঘিরে রাখার কারণে স্টেডিয়ামে দেখতে আসা দর্শকরা তাকে দেখতেই পায়নি। যার কারণে দর্শকরা ক্ষুব্ধ হয়ে বিশৃঙ্খলা তৈরি করে।

    এই বিশৃঙ্খলা দেখে মেসিকে নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়াম ত্যাগ করতে হয়। যেখানে স্টেডিয়ামে মেসির থাকার কথা ছিল আরও বেশি সময়, সেখানে ২০ মিনিট পরই মাঠ ছাড়েন আর্জেন্টাইন তারকা। এই কারণেই গাভাস্কার মেসি ও তার দলকে দোষারোপ করেন।

    বিজ্ঞাপন

    স্পোর্টস্টারে প্রকাশিত কলামে গাভাস্কার লিখেছেন, ‘কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার সময় আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি ঘোষিত সময়ের তুলনায় অনেক কম সময় উপস্থিত ছিলেন। এ ঘটনায় দোষারোপ করা হয়েছে সবাইকে, কেবল সেই ব্যক্তির ওপর নয়, যিনি তার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন। তার চুক্তির বিস্তারিত অবশ্য প্রকাশিত হয়নি। কিন্তু তার যদি এক ঘণ্টার জন্য স্টেডিয়ামে থাকার কথা থাকে এবং তিনি যদি সময়ের আগে চলে যান, তবে যে ভক্তরা যথেষ্ট অর্থ দিয়ে টিকিট কিনেছিলেন, তাদের জন্য এটা হতাশার। তাহলে মূল দোষী তিনি এবং তার সহযোগীরাই।’

    গাভাস্কার কলামে আরও লেখেন, ‘হ্যাঁ, তিনি রাজনীতিবিদ ও তথাকথিত ভিআইপিদের দ্বারা ঘিরে ছিলেন, তবে তার বা তার সহযোগীদের কোনো নিরাপত্তা হুমকি ছিল না। তার কি শুধু স্টেডিয়ামে ঘুরে বেড়ানোর কথা ছিল, নাকি কার্যকর কিছু যেমন পেনাল্টি কিকও নিতে পারতেন? যদি তা হতো, তবে তার চারপাশের সবাইকে সরতে হতো এবং জনতাও তাদের নায়ককে সেই কাজ করতে দেখতেন, যা দেখার জন্য তারা এসেছিলেন।’

    বিশৃঙ্খলার কারণে শাহরুখ খান শেষ পর্যন্ত স্টেডিয়ামে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন। এছাড়াও, অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে থাকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও মাঝপথেই সিদ্ধান্ত পরিবর্তন করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:24 PM লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ 5:07 PM ওসমান হাদি হত্যাকাণ্ড: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে 4:44 PM মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে চীনের স্যাটেলাইট ব্যবহার করেছিল ইরান 4:22 PM শিশুদের তুলির আঁচড়ে বিশ্ব চিত্রকলা দিবস পালন 4:13 PM ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার 4:03 PM বিধি লঙ্ঘন করলেই হাজিদের বড় জরিমানা 3:51 PM বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে: আইএমএফ 3:40 PM আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া 3:24 PM নেইমারের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলত্তির আলোচনা 2:52 PM যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প