• খেলা

    রোনালদোকে ছাড় দিলো ফিফা

      প্রতিনিধি 26 November 2025 , 10:37:20 প্রিন্ট সংস্করণ

    রোনালদোকে ছাড় দিলো ফিফা
    রোনালদোকে ছাড় দিলো ফিফা
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আগামী বছরের বিশ্বকাপে উঠেছে পর্তুগাল। মানে রেকর্ড ষষ্ঠবার বিশ্বমঞ্চে খেলতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু বিশ্বকাপ বাছাইয়ে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখায় শুরুর দিকে তাকে না পাওয়ার শঙ্কা ছিল। ‘সহিংস আচরণ’ কিংবা ‘গুরুতর ফাউল প্লে’র কারণে রোনালদো ঠিকই শাস্তি পেলেন।

    বিজ্ঞাপন

    ফিফা গতকাল (মঙ্গলবার) শাস্তিমূলক রায়ে রোনালদোর ওপর তিন ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু দুটি ম্যাচের নিষেধাজ্ঞা আপাতত স্থগিত রাখা হচ্ছে। আগামী এক বছরের মধ্যে একই ধরনের অপরাধ করলে এই শাস্তি কার্যকর হবে।

    রোনালদো এরই মধ্যে একটি ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়েছেন। আর্মেনিয়ার বিপক্ষে ৯-১ গোলে জিতে পর্তুগালের বিশ্বকাপ টিকিট নিশ্চিত করার ম্যাচে ছিলেন না তিনি।

    আয়ারল্যান্ডের বিপক্ষে হারের ম্যাচে কনুই দিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে আঘাত করে লাল কার্ড দেখেন রোনালদো। আইন অনুযায়ী এমন আচরণের কারণে অন্তত তিন ম্যাচ নিষিদ্ধ হন খেলোয়াড়। তবে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ২২৬তম ম্যাচে এসে প্রথম লাল কার্ড দেখার কারণে তার প্রতি ফিফা নমনীয় ছিল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:58 PM ঢাকা মেডিকেলে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ 6:22 PM প্রধানমন্ত্রীর প্রথম সম্ভব্য রাষ্ট্রীয় সফর প্রতিবেশী দেশ ভারত 6:02 PM এক টেবিলে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী 5:15 PM জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল সংসদে পাস 4:51 PM বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী 4:32 PM ১০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন 4:01 PM আয়না ঝকঝকে রাখার কার্যকর টিপস 3:45 PM সুপ্রিম কোর্ট সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্র 3:21 PM শিখরের প্রেমে ডুবে রয়েছেন জাহ্নবী! 2:32 PM পাকিস্তানকে ‘পিসমেকার’ বললেন আফ্রিদি