• খেলা

    লেভান্তেকে হারিয়ে পয়েন্ট তালিকায় রিয়ালকে পেছনে ফেলল বার্সা

      প্রতিনিধি 23 February 2026 , 1:03:10 প্রিন্ট সংস্করণ

    ছবি-সংগৃহীত।
    ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কারও পৌষ মাস, কারও সর্বনাশ। লা লিগায় চির প্রতিবন্ধী রিয়াল মাদ্রিদের পা হড়কানোর পরের রাতেই বার্সেলোনার বাজিমাত। আগের দুই ম্যাচে টানা হার, তৃতীয় ম্যাচে জয় পেয়েই একেবারে রিয়ালকেই ছাড়িয়ে যাওয়া। লেভান্তের বিপক্ষে ম্যাচ জিতে তাই বার্সার পোয়া বারো!

    ঘরের মাঠ ক্যাম্প ন্যু। অবনমন অঞ্চলের দল লেভান্তের বিপক্ষে হান্সি ফ্লিকের দলের ৩-০ গোলের সহজ জয়। গুনে গুনে টেবিলের ১৯-এ থাকা দলের জালে ৩ গোল। প্রথমার্ধে ২ গোল, শেষটা বদলি হিসেবে নামা ফের্মিন লোপেজের। তাতেই পূর্ণ তিন পয়েন্ট। ২৫টা করে ম্যাচ খেলা বার্সার পয়েন্ট ৬১, রিয়ালের ৬০।

    লা লিগায় লামিন ইয়ামালদের খুশির দিনে আনন্দে ভেসেছে মিকেল আর্তেতার দলও। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের ঘরের মাঠেই আর্সেনালের ৪-১ গোলের বড় জয়। বার্সেলোনার মতোই আগের দুই ম্যাচেই পয়েন্ট খুইয়েছে দ্য গানাররা। যদিও বার্সার মতো হেরে নয়, বরং ড্র করে! এবার আর আটকানো গেল না!

    বিজ্ঞাপন

    টটেনহ্যাম হটস্পারকে পেয়ে তিন মাসের গোল খরা কাটিয়েছেন এবেরেচি এজে। অবশ্য কিছুক্ষণ পরই কোলো মুয়ানির গোলে হয় সমতা। এরপর ভিক্তর ইয়োকেরেশের গোলে আবার এগিয়ে আর্সেনাল। শেষমেশ এজে-ভিক্তরের জোড়া গোলে টটেনহ্যামের জালে এক হালি। ২৮ ম্যাচে ১৮ জয় ও ৭ ড্রয়ে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫৬।

    আর্তেতার দলের দাপুটে জয়ের দিনে লিভারপুলের কষ্টের জয়। বাজে পারফর্ম্যান্স করলেও শেষ মুহূর্তের একটা গোলেই নটিংহ্যাম ফরেস্টকে ১-০ গোলে হারিয়েছে আর্নে স্লটের দল। রক্ষণে দূর্বলতা, আক্রমণে সাদামাটা।

    ম্যাচের শেষ ঘন্টা বাজার আগ মুহূর্তে নাটক! প্রতিপক্ষে ক্লিয়ার করা বল আলিক্সেস মাক আলিস্তেরের গায়ে লেগে জালে। পিঠে লেগেছে মনে হলেও ভিএআর দেখে রেফারির সিদ্ধান্ত হ্যান্ডবল। যদিও খানিক পরেই হতাশা কেটেছে, খুব কাছ থেকে শটে দলকে জয়ের আনন্দে ভাসিয়েছেন মাক আলিস্তের। তাতেই এসেছে জয়, ইপিএলে ৪৫ পয়েন্ট নিয়ে লিভারপুল এখন তালিকার ছয়ে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:07 PM কোলে নেওয়া সেই শিশু ইয়ামালই এখন মেসির শিরোপার বাধা 12:56 PM মেসিদের প্রশংসা, কেইনদের তুলোধুনো- যা লিখেছে ব্রিটিশ গণমাধ্যম 12:24 PM হারলে অনেকে উল্টোপাল্টা কথা বলত, সেই সুযোগ দিইনি: মেসি 11:30 AM ম্যারাডোনাকে জয় উৎসর্গ করে যা বলছেন মেসি 11:10 AM ইংলিশ গোলকিপারের ‘গোপন নোট’ উদ্ধার 10:36 AM বিদায়ের দুয়ার থেকে সুপার কামব্যাকে ফাইনালে আর্জেন্টিনা 10:30 AM বিশ্বকাপ ফাইনালে উঠেও শাস্তির মুখে আর্জেন্টিনা 6:25 PM বাংলাদেশকে ১৭০ বড় রানের লক্ষ্য দিলো বাংলাদেশ 6:17 PM আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা 4:30 PM টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের