...
  • অর্থনীতি

    পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেয়া যাবে না: নতুন অর্থমন্ত্রী

      প্রতিনিধি 18 February 2026 , 2:44:00 প্রিন্ট সংস্করণ

    পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেয়া যাবে না: নতুন অর্থমন্ত্রী। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতি সব মানুষের জন্য হতে হবে। অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে। পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেয়া যাবে না। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথমদিনের অফিস করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

    বিজ্ঞাপন

    আমীর খসরু জানান, আমাদের প্রতিষ্ঠানগুলোর খুব খারাপ অবস্থা। তাই সবার আগে এই প্রতিষ্ঠানগুলোর পুনরুদ্ধার কীভাবে করা যায় তা নির্ধারণ করতে হবে। প্রতিষ্ঠানগুলোতে পেশাদারিত্ব প্রতিষ্ঠা করতে হবে, স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং দক্ষতা বৃদ্ধি করতে হবে। এসব উপাদান অনুপস্থিত থাকলে আমরা যত বড় কর্মসূচিই গ্রহণ করি না কেন, তা কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে না।

    পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেয়া যাবে না উল্লেখ করে নতুন অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি সব মানুষের জন্য হতে হবে। লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য যেন সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার। একইসঙ্গে অর্থনীতির সুফল যেন তাদের কাছে যায়।

    তিনি বলেন, এগুলো সফল করতে হলে ডিরেগুলেটেড (সরকারি নিয়ন্ত্রণ কমানো) করতে হবে। অলরেডি বাংলাদেশে অভার রেগুলেটেড হয়ে গেছে। পৃষ্ঠপোষকতা রাজনীতি করতে গিয়ে ওভার রেগুলেটেড হয়ে গেছে। সিরিয়াসলি ডিরেগুলেটেড করতে হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:10 PM ১৫ বছরেই জাতীয় দলে বৈভব সূর্যবংশী, ইতিহাসের হাতছানি 4:58 PM নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার 4:46 PM সোহিনীর মা হওয়ার গুঞ্জনে সরগরম নেটদুনিয়া 4:17 PM আর্জেন্টিনা-হন্ডুরাস ম্যাচ যেভাবে দেখা যাবে 3:42 PM ‘কাট’ বলার পরও ছাড়েননি অভিনেতা, হেনস্তার অভিযোগ আনলেন নায়িকা 3:32 PM জন্ম এক দেশে, খেলছেন অন্য দেশের হয়ে 3:27 PM আইসিসির প্রতিনিধিদের বাংলাদেশ সফর নিয়ে মুখ খুললেন তামিম 2:01 PM ফুটবল ইতিহাসে অনেক আগেই আমার জায়গা পাকা হয়ে গেছে: নেইমার 1:41 PM মেয়েদের সাফ ফুটবল নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 12:46 PM দুই ম্যাচ জিতলেই মেসির বিশ্ব রেকর্ড, সেরা দশে নেই রোনালদো
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.