• জাতীয়

    ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: তারেক রহমান

      প্রতিনিধি 14 February 2026 , 4:00:23 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
    শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

    বিজয় পরবর্তী আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেন, আমি দেশ গঠনে সবাইকে আমন্ত্রণ জানাতে চাই। দেশের স্বার্থে আমরা সবাই এক। ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা।

    বিজ্ঞাপন

    তিনি দেশের সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশে সরাসরি জনগণের ভোটে একটি জবাবদিহিমূলক সরকার গঠিত হতে যাচ্ছে। নির্বাচনে অংশ নেওয়া ৫১টি রাজনৈতিক দলকেও তিনি শুভেচ্ছা জানান।

    বিজয়কে দেশের মানুষের এবং গণতন্ত্রের বিজয় হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, আমাদের অবশ্যই মানুষের ঐক্যবদ্ধ সিদ্ধান্তকে সম্মান করতে হবে। সরকার এবং বিরোধী দল যদি একইভাবে দেশের মানুষের স্বার্থে কাজ করে, তবে আপনাদের চিন্তা ও মতামত দেশ গড়তে আমাদের সহায়তা করবে।

    প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। ৩০০ আসনের সংসদে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়ী হয়ে চতুর্থবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহন করতে যাচ্ছে দলটি। তারেক রহমান নিজে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে জয়ী হয়েছেন ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:41 PM বিসিবির নতুন কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন 6:34 PM বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে 5:10 PM “এক্স নয়, ভরসা শুধু টাইগারদের ওপর!” 4:44 PM পাহাড়ের মেয়ে রিতুপর্ণার স্বপ্নপূরণে প্রধানমন্ত্রীর উদ্যোগ 4:32 PM ‘মানুষের মনোভাবের পরিবর্তন আসা উচিৎ’ 3:52 PM রোনালদোকে ছাড়াই ‘বেশি ভালো’ পর্তুগাল? 3:17 PM মোসাদ্দেকের ক্যারিয়ারসেরা ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৮৪ 2:59 PM ফিফা বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বে অভিবাসী বাংলাদেশি বাপ্পী 2:33 PM চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি 1:12 PM ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে না জড়াতে নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের