• সর্বশেষ সংবাদ স্ক্রল

    ঝিনাইদহ সদর হাসপাতালে প্রথমবার চালু হলো ইকোকার্ডিওগ্রাম সেবা

      প্রতিনিধি 1 February 2026 , 12:19:09 প্রিন্ট সংস্করণ

    ছবি : ক্যাপ্টে’ন্স টিভি
    ছবি : ক্যাপ্টে’ন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    স্থানীয় হৃদরোগ চিকিৎসায় নতুন মাইলফলক

    রবিবার ( ০১ ফেব্রুয়ারি) ঝিনাইদহের স্বাস্থ্যসেবায় যুক্ত হলো এক নতুন অধ্যায়। ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো চালু হলো ইকোকার্ডিওগ্রাম পরীক্ষা। এর মাধ্যমে জেলার হৃদরোগ নির্ণয় ও চিকিৎসায় উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    এতদিন ঝিনাইদহের হৃদরোগে আক্রান্ত রোগীদের ইকোকার্ডিওগ্রাম পরীক্ষার জন্য যশোর কিংবা ঢাকাসহ অন্যান্য জেলায় যেতে হতো। এতে সময়, অর্থ ও ভোগান্তি- সব মিলিয়ে রোগী ও স্বজনদের পড়তে হতো চরম দুর্ভোগে। নতুন এই সেবা চালুর ফলে এখন থেকে জেলার মানুষ নিজ জেলাতেই আধুনিক এই গুরুত্বপূর্ণ পরীক্ষা করাতে পারবেন।

    বিজ্ঞাপন

    হৃদরোগ নির্ণয়ে ইকোকার্ডিওগ্রাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর পরীক্ষা। এটি হৃদপিণ্ডের গঠন, কার্যক্ষমতা ও বিভিন্ন জটিলতা নির্ণয়ে চিকিৎসকদের জন্য অপরিহার্য ভূমিকা পালন করে।

    এই সেবার সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ঝিনাইদহ সদর হাসপাতালের কার্ডিওলজিস্ট ও সহকারী অধ্যাপক ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থ। নিজের কর্মস্থলে, নিজের জেলার মানুষের জন্য আধুনিক এই সেবা চালু করতে পারাকে তিনি একজন চিকিৎসক হিসেবে গভীর তৃপ্তির বিষয় বলে উল্লেখ করেন।

    এ সময় তিনি ঝিনাইদহ সদর হাসপাতালের সম্মানিত তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের অবদানকেও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

    নতুন এই সেবা চালু হওয়ায় ঝিনাইদহের স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষ আরও সহজে ও সাশ্রয়ীভাবে উন্নত চিকিৎসাসেবা পাবে- এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:56 PM ফের বিয়ে করলেন অভিনেত্রী হুমায়রা সুবাহ 2:00 PM বোকার জার্সি গায়ে নেইমার, তবে কি আর্জেন্টাইন ক্লাবে যোগ দিচ্ছেন এ তারকা 1:46 PM পশ্চিমবঙ্গ থেকে পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী 1:16 PM প্রথম নির্বাচনেই মুখ্যমন্ত্রীর পথে, তারকাদের শুভেচ্ছায় ভাসছেন থালাপতি 12:57 PM চলতি বছরের শেষে স্থানীয় সরকার নির্বাচন: জাহেদ উর রহমান 12:33 PM সেমিফাইনালের ফিরতি লেগে রাতে মুখোমুখি আর্সেনাল ও অ্যাথলেটিকো মাদ্রিদ 11:45 AM ঝিনাইদহে ক্ষুদে সাতারুদের সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ 11:23 AM খুব দ্রুত ভারতের ট্যুরিস্টসহ সব ভিসা স্বাভাবিক হবে 7:01 PM বাফুফের ইয়েস কার্ড পেল ৩৬ কিশোর 6:21 PM আট বছর পর দক্ষিণ কোরিয়ায় খেলতে যাচ্ছে উত্তর কোরিয়ার দল