• জাতীয়

    সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় দেরি হতে পারে: প্রেস সচিব

      প্রতিনিধি 21 January 2026 , 8:16:52 প্রিন্ট সংস্করণ

    সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় দেরি হতে পারে: প্রেস সচিব। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কেন্দ্রিক আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে বিষয়টি জানানো হয় বলে তিনি উল্লেখ করেন।

    প্রেস সচিব বলেন, ‘এবার ভোট গণনায় কিছুটা দেরি হতে পারে বলে বৈঠকে জানানো হয়। অনেক সময় ভোট গণনা দেরি হলে অনেক গুজব তৈরি হয়। আজকে এই বিষয়ে জানানো হয়। কারণ, এখানে শুধুমাত্র তো নির্বাচন হচ্ছে না, সঙ্গে একটা গণভোট হচ্ছে।

    বিজ্ঞাপন

    ফলে দুইটা ভোট গণনাই একসঙ্গে শুরু হবে। এর সঙ্গে আছে পোস্টাল ব্যালট। এ জন্য কিছুক্ষেত্রে ভোট গণনায় কিছুটা দেরি হতে পারে। আর এই বছর অনেক নতুন পদক্ষেপ নেয়া হয়েছে। আমরা চাচ্ছি যে, খুব ভালোভাবে ভোটগণনা হোক, সে ক্ষেত্রে কিছু বিলম্ব হতে পারে’।

    তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন হবে। বুধবার (২১ জানুয়ারি) মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপা শুরু হবে। এ ছাড়াও নির্বাচন কমিশন সচিবের বরাত দিয়ে জানান, পাবনা-১ ও পাবনা-২ আসন নিয়ে সৃষ্ট জটিলতা দূর হয়েছে। তাই ৩০০ আসনেই নির্বাচন হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:54 PM ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা দিবেন কাল 1:16 PM ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি মরক্কো অধিনায়ক হাকিমি 12:47 PM মেলোনিকে নিয়ে ট্রাম্পের মন্তব্যের জেরে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বাতিল 12:33 PM একের পর এক আক্রমণ করেও ব্যর্থ তুরস্ক, জিতল প্যারাগুয়ে 12:08 PM মুখ ঢেকে কথা বলায় ইতিহাসের প্রথম লাল কার্ড 11:56 AM ‘সাকলায়েনের বিদায়’ এড়িয়ে গেলেন পরীমণি 11:36 AM স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার: আনচেলত্তি 11:27 AM পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট 11:18 AM ভিনিসিয়ুস-কুনহার নৈপুণ্যে হাইতির বিপক্ষে সহজ জয় ব্রাজিলের 7:38 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাকের অভিযোগ