• খেলা

    রোববার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-নেপাল ‘রাগবি’ সিরিজ

      প্রতিনিধি 22 November 2025 , 8:00:00 প্রিন্ট সংস্করণ

    রোববার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-নেপাল ‘রাগবি’ সিরিজ। মাঠে ট্রফি উন্মোচন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশের সঙ্গে দুই ম্যাচের ‘রাগবি’ সিরিজ খেলতে নেপাল রাগবি দল বাংলাদেশে এসেছে। রোববার (২৩ নভেম্বর) ঢাকায় জাতীয় স্টেডিয়ামে দুই দলের খেলা শুরু হবে। শনিবার এই উপলক্ষে রাগবি ফেডারেশন এক সংবাদ সম্মেলন আয়োজন করেছে। সম্মেলন শেষে জাতীয় স্টেডিয়ামে মাঠে দুই দলের খেলোয়াড়-কোচরা ফটোসেশনও করেছে।

    তবে ফুটবলের মাঠে বাফুফে ফুটবলারদের নিয়ে কখনো ট্রফি নিয়ে এ রকম ফটোসেশন করেনি। এ দিকে ২৬ নভেম্বর বাংলাদেশ-মালয়েশিয়া নারী ফুটবল ম্যাচ রয়েছে এই জাতীয় স্টেডিয়ামে। ওই ম্যাচের আগে রাগবি ২৩ ও ২৪ নভেম্বর খেলা আয়োজন করছে। ফুটবল ফেডারেশন মাঠের সুরক্ষা নিয়ে চিন্তিত।

    বিজ্ঞাপন

    এ বিষয়ে রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান খানিকটা অভয় দিলেন, ‘আমরা এখানে পোস্ট করেছি কিন্তু কোনো গর্ত করিনি। আগামীকালের দুটি ম্যাচ মাত্র পনেরো মিনিট করে। রাগবিতে দৌড়াদৌড়ি হলেও বল থাকে হাতে ফলে মাঠে তেমন কোনো সমস্যা হবে না। আমরা মাঠের সর্বোচ্চ সতর্কতা নিয়েই খেলা আয়োজন করছি।’

    উল্লেখ্য, রাগবির কোনো ভেন্যু নেই। জাতীয় পর্যায়ের খেলা পল্টন ময়দানেই হয়েছে। আন্তর্জাতিক রাগবির ভেন্যু করেছে জাতীয় স্টেডিয়াম। এখানে ভেন্যু করলেও বাংলাদেশ দল অনুশীলন করার সুযোগ পায়নি। আগামীকালই প্রথম খেলবে। রাগবি বিশ্বে জনপ্রিয় হলেও বাংলাদেশে প্রচার-প্রসার কম।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা