• খেলা

    ক্ষমতায় যারা বসে আছেন, তারা কাপুরুষ: পেপ গার্দিওলা

      প্রতিনিধি 31 January 2026 , 1:49:56 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    এবার গাজার মানবিক সংকটে বিশ্বনেতাদের নিরবতার কড়া সমালোচনা করেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গা‌র্দিওলা। তা‌কে ফিলিস্তিনের ওপর ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে সবসময়ই সরব ভূমিকায় দেখা যায়।

    শক্তিশালী রাষ্ট্র নেতাদের ‘কাপুরুষ’ বলে অভিহিত করেছেন তিনি। বার্সেলোনায় ফিলিস্তিনকে সহায়তার জন্য আয়োজিত চ্যারিটি অনুষ্ঠানে এ কথা বলেন গার্দিওলা।

    বৃহস্প‌তিবার (২৯ জানুয়া‌রি) বার্সেলোনায় ফিলিস্তিনকে সহায়তার জন্য আয়োজিত চ্যারিটি অনুষ্ঠানে ফিলিস্তিনিয়ান স্কার্ফ বা কেফিয়াহ পরে বক্তব্য রাখেন গার্দিওলা। অনুষ্ঠানের শুরুতে সালাম দিয়ে ভাষণ শুরু করেন তিনি।

    রাজনৈতিক নেতাদের সমালোচনা করে ‘কুৎসিত কর্তৃপক্ষ’ আখ্যা দেন গার্দিওলা। তিনি বলেন বিশ্ব নেতারা নিজেরা সুরক্ষিত এবং আরামদায়ক পরিবেশে বসে নিরীহ মানুষকে হত্যার নির্দেশ দেন। গার্দিওলা বলেন ‘শক্তিশালীরা কাপুরুষ কারণ তারা নিরীহ মানুষকে হত্যা করতে পাঠায় কিন্তু নিজেরা ঘরে বসে ঠান্ডায় গরম, আর গরমে এয়ার কন্ডিশনারে আরাম করে।’

    বিজ্ঞাপন

    গাজার শিশুদের দুঃখের চিত্র তুলে ধরে গার্দিওলা বলেন, ‘যখন দেখি একজন শিশু গত দুই বছরে তাঁর মায়ের জন্য কাঁদছে, ধ্বংসস্তূপের নীচে, আমি মনে করি আমরা তাদের একা, পরিত্যক্ত ও অবহেলিত করে দিয়েছি।

    তিনি আরও যোগ করেন, ‘আমি সবসময় ভাবি, সেই শিশু বলছে ‘তোমরা কোথায়? এসে আমাদের সাহায্য কর। আর আমরা এখন পর্যন্ত তা করি নি।’

    তিন মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য শেষে দর্শকদের উপস্থিতিতে দাঁড়িয়ে অভ্যর্থনা পান গার্দিওলা। শেষবারে তিনি মানবিক বার্তা দিয়ে বলেন,’আমরা বিশ্বের সামনে দাঁড়িয়েছি দেখানোর জন্য যে আমরা দুর্বলদের পাশে আছি। এই ক্ষেত্রে সেটা ফিলিস্তিন- এবং সব ন্যায়সঙ্গত কারণ।

    দীর্ঘদিন ধরেই নিপীড়িত মানুষের অধিকার এবং রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নে সোচ্চার গার্দিওলা। ২০১৮ সালে কারাবন্দী কাতালান নেতাদের সমর্থনে মাঠে হলুদ রিবন পরার অপরাধে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন গার্দিওলাকে ২০,০০০ পাউন্ড জরিমানা করেছিল।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েলি আগ্রাসনে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ৭০,০০০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ।

    জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মতে, নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু। অনেক বিশেষজ্ঞের মতে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া এবং অনাহার ও রোগে মৃত্যু ধরলে এই সংখ্যা ১ লাখের উপরে হতে পারে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:24 PM লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ 5:07 PM ওসমান হাদি হত্যাকাণ্ড: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে 4:44 PM মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে চীনের স্যাটেলাইট ব্যবহার করেছিল ইরান 4:22 PM শিশুদের তুলির আঁচড়ে বিশ্ব চিত্রকলা দিবস পালন 4:13 PM ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার 4:03 PM বিধি লঙ্ঘন করলেই হাজিদের বড় জরিমানা 3:51 PM বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে: আইএমএফ 3:40 PM আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া 3:24 PM নেইমারের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলত্তির আলোচনা 2:52 PM যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প