• আন্তর্জাতিক

    মামদানির সঙ্গে বৈঠকের পর যা বললেন ট্রাম্প

      প্রতিনিধি 22 November 2025 , 12:05:09 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি হোয়াইট হাউজে বৈঠক করেছেন। কোনো ধরনের উত্তেজনা ছাড়াই বৈঠকটি সম্পন্ন হয়েছে।

    এর আগে মামদানিকে শতভাগ কমিউনিস্ট লুনাটিক বলে আক্রমণ করেছিলেন ট্রাম্প। তবে এবার বৈঠকে দেখা গেলো সম্পূর্ণ ভিন্ন চিত্র।

    ট্রাম্প বলেন, আমাদের মধ্যে এতটা মিল থাকবে ভাবিনি। তিনি মামদানিকে মিস্টার মেয়র বলে সম্বোধন করেন এবং নিউইয়র্কের মেয়র হিসেবে তার সফলতা কামনা করেন।

    ওভাল অফিসে ট্রাম্প–মামদানি বৈঠকের সরাসরি সম্প্রচার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তোলে। বিশেষ করে জেফ্রি এপস্টেইন-সংক্রান্ত তথ্য প্রকাশ নিয়ে কয়েক সপ্তাহ ধরে সমালোচনার মুখে থাকা ট্রাম্পের জন্য এই দৃশ্য ছিল একটি স্বস্তিকর পরিবর্তন।

    বিজ্ঞাপন

    ট্রাম্প ও মামদানি জানান, ব্যক্তিগত বৈঠকে তারা জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও সাশ্রয়ী জীবনযাপনের মতো বাস্তব ইস্যুতে কথা বলেছেন—যেগুলো মামদানির নির্বাচনী প্রচারণার কেন্দ্রবিন্দু ছিল।

    ট্রাম্প বলেন, তার কিছু ধারণা আমার ধারণার সঙ্গে মিলে যায়। তিনি আরও দাবি করেন যে তার কিছু সমর্থকও মামদানিকে ভোট দিয়েছেন।

    রিয়েল এস্টেট ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ হওয়া ট্রাম্প নিউইয়র্কে আরও বেশি আবাসন নির্মাণের মামদানির আহ্বানকে বিশেষভাবে স্বাগত জানান।

    দু’জনই অভিবাসন নীতি বা গাজার যুদ্ধের মতো প্রধান মতবিরোধ এড়িয়ে যান। বরং শুধুই আর্থিক ইস্যুতে মন দেন-যা রাজনৈতিকভাবে ট্রাম্পের জন্যও লাভজনক, কারণ জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্রজুড়ে ভোটারদের সবচেয়ে বড় উদ্বেগ বর্তমানে জীবনযাত্রার ব্যয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন