• আন্তর্জাতিক

    বৃষ্টি ও শীতে দুর্ভোগে ফিলিস্তিনিরা

      প্রতিনিধি 28 December 2025 , 5:59:24 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    টানা বৃষ্টি, ঠান্ডা বাতাস ও শীতল আবহাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন গাজার হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি। ইসরায়েলি হামলায় ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় তারা তাঁবু ও অস্থায়ী আশ্রয়ে বসবাস করছেন। ভারী বৃষ্টিতে এসব তাঁবু পানিতে তলিয়ে যাচ্ছে, অনেক জায়গায় ভেঙেও পড়ছে।

    শনিবার (২৭ ডিসেম্বর) গাজায় শক্তিশালী শীতকালীন নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যায়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এটি চলতি শীতে গাজায় আঘাত হানা তৃতীয় নিম্নচাপ। আগামী সোমবার আরও একটি শক্তিশালী নিম্নচাপ আসতে পারে, যা পূর্ণাঙ্গ ঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    গাজা সিটির বাসিন্দা ও বাস্তুচ্যুত মোহাম্মদ মাসলাহ বলেন, আমার থাকার মতো আর কোনো জায়গা নেই। কয়েক ঘণ্টার বৃষ্টিতেই তাঁবু ভিজে গেছে, আমরা সবাই পানিতে ভিজে গেছি।

    বিজ্ঞাপন

    দেইর আল-বালাহ এলাকায় থাকা চার সন্তানের জননী শাইমা ওয়াদি জানান, প্রায় দুই বছর ধরে তারা টেন্টে বসবাস করছেন। বৃষ্টি হলেই টেন্ট ভেঙে পড়ে। অর্থের অভাবে শিশুদের জন্য প্রয়োজনীয় কাপড় বা বিছানাও কিনতে পারছেন না।

    এ মাসেই ভারী বৃষ্টিতে গাজার বিভিন্ন এলাকায় টেন্ট ও অস্থায়ী আশ্রয়স্থল প্লাবিত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ডিসেম্বরে এখন পর্যন্ত ঠান্ডাজনিত কারণে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে তিনটি নবজাতকও রয়েছে।

    গাজার সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানান, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত টেন্টগুলো প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করছে উদ্ধারকর্মীরা। তবে প্রয়োজনের তুলনায় সহায়তা খুবই কম।

    আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো গাজায় আরও বেশি আশ্রয় সামগ্রী ও মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।

    এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতি এখনও নাজুক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে নিয়মিত মরদেহ উদ্ধার করা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:40 PM হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু 6:29 PM বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি 6:13 PM সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন যেসব তারকা 5:56 PM শান্তি আলোচনায় যেসব প্রস্তাব দিল ইরান 5:35 PM ভ্রমণ ভিসায় কত দিন থাকা যাবে যুক্তরাষ্ট্রে, স্পষ্ট করল দূতাবাস 5:00 PM সারাদেশে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ প্রস্তুত করছে র‍্যাব 4:36 PM ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র 4:22 PM বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা 4:02 PM সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায় 3:08 PM সাগরে মাছ ধরার ট্রলারে ৫ লাখ পিস ইয়াবা, আটক ৯