• শিরোনাম

    সারাদেশে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ প্রস্তুত করছে র‍্যাব

      প্রতিনিধি 11 April 2026 , 5:00:55 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সারাদেশে চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তালিকা প্রণয়ন শেষে এতে অন্তর্ভুক্ত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

    শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

    তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে একটি ‘আনবায়াসড’ তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন ইতোমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। “যারা তালিকায় থাকবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না,” বলেন তিনি।

    তালিকায় রাজনৈতিক ব্যক্তিদের অন্তর্ভুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, তালিকা হবে সম্পূর্ণ নিরপেক্ষ। কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হবে না। “অপরাধী যেই হোক, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে,” যোগ করেন তিনি।

    তালিকা প্রস্তুতের নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করলেও তিনি বলেন, যত দ্রুত সম্ভব কাজ শেষ করে মাঠপর্যায়ে অভিযান শুরু করা হবে। “আজকেও হতে পারে,” মন্তব্য করেন তিনি।

    বিজ্ঞাপন

    র‍্যাব জানায়, চাঁদাবাজি একটি বহুমাত্রিক অপরাধ। পরিবহন খাতে মহাসড়ককেন্দ্রিক চাঁদাবাজি, বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়, বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ সৃষ্টি- সব ধরনের চাঁদাবাজিকে এই তালিকার আওতায় আনা হচ্ছে। ছোট থেকে বড় সব স্তরের অপরাধীকেই বিবেচনায় নেওয়া হচ্ছে।

    সংস্থাটি আরও জানায়, অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা ভয় বা নিরাপত্তাজনিত কারণে অভিযোগ করতে চান না। সেক্ষেত্রে গোয়েন্দা তথ্য, মাঠপর্যায়ের অনুসন্ধান এবং বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে তালিকা প্রস্তুত করা হচ্ছে।

    কল্যাণপুরে একটি হাসপাতালের মালিকের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি প্রথমে পুলিশের কাছে গেছে এবং যাচাই-বাছাই চলছে। পাশাপাশি র‍্যাবও ছায়া তদন্ত শুরু করেছে। অভিযোগ প্রমাণিত হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

    এদিকে, চট্টগ্রামে সাম্প্রতিক একটি বড় ইয়াবা চালান আটকের বিষয়ে তিনি বলেন, মাঠপর্যায়ে ধরা পড়া ব্যক্তিরা সাধারণত নিম্নস্তরের সদস্য। তবে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মূল হোতা বা গডফাদারদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালানো হয়।

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর কোনো চাপ রয়েছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে র‍্যাব স্বাধীনভাবে কাজ করছে এবং কোনো বেআইনি চাপ নেই। “কেউই আইনের ঊর্ধ্বে নয়,” বলেন তিনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:39 PM সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত 12:19 PM একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী 11:52 AM প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 5:49 PM ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে আকস্মিক বদল 5:08 PM ২০ জুলাই প্রকাশ হচ্ছে এসএসসির ফল: জানালেন শিক্ষামন্ত্রী 4:55 PM ইসরায়েলের দুই বিমানঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা 8:06 PM মতিঝিলে প্রকাশ্য দিবালোকে গুলি: ১৭ লাখ টাকা ছিনতাই 7:46 PM বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল 7:13 PM বিসিবি নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী তামিম 7:01 PM বিশ্বকাপের চার দিন আগে নতুন রূপে নেইমার