• আন্তর্জাতিক

    বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির গভীর শোক

      প্রতিনিধি 30 December 2025 , 10:42:35 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ডেস্ক রিপোর্ট –
    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক শোকবার্তায় তিনি বেগম জিয়ার মৃত্যুতে দুঃখ প্রকাশ করে তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

    বিজ্ঞাপন

    শোকবার্তায় নরেন্দ্র মোদি বলেন, ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি মরহুমার পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দানের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

    ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের উন্নয়ন এবং ভারত–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার সেই অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন মোদি।

    শোকবার্তায় নরেন্দ্র মোদি ২০১৫ সালে ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের কথাও স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন, বেগম জিয়ার রাজনৈতিক দর্শন ও উত্তরাধিকার ভবিষ্যতেও ভারত–বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

    শোকবার্তার শেষাংশে ভারতের প্রধানমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা