• খেলা

    বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কয়েকটি ক্লাবের

      প্রতিনিধি 30 September 2025 , 9:19:49 প্রিন্ট সংস্করণ

    - বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে, অন্তত ১০-১২টি ক্লাবের প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বুধবার তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন। এ ব্যাপারে আজ রাতেই জরুরি সভায় বসছেন ক্লাবগুলোর প্রতিনিধিরা। তফসিল অনুযায়ী আগামীকাল (বুধবার) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আর এদিনেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার কথা।

    অপরদিকে, বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে তৃতীয় বিভাগ বাছাই থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এতে ৬ অক্টোবরের নির্বাচনে এই ক্লাবগুলোর কাউন্সিলরদের ভোট প্রদান এবং প্রার্থী হওয়ার পথে বাধা তৈরি হয়েছে।

    বিজ্ঞাপন

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা