• খেলা

    ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও আর্জেন্টিনার উন্নতি

      প্রতিনিধি 18 October 2025 , 11:39:01 প্রিন্ট সংস্করণ

    র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে আর্জেন্টিনা ও বাংলাদেশ
    র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে আর্জেন্টিনা ও বাংলাদেশ
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা শুক্রবার পুরুষ ফুটবলের র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে। এতে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ১৮৪ থেকে ১৮৩তম অবস্থানে এসেছে হামজা-জামালরা। অক্টোবর ফিফা উইন্ডোতে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম এন্ড অ্যাওয়ে দু’টি ম্যাচ খেলেছে। ঘরের মাঠে ৩-৪ গোলের ব্যবধানে হারলেও অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করে লাল-সবুজের দল। হংকং বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগিয়ে। তাদের মাটিতে গিয়ে ড্র করায় বাংলাদেশের পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

    বিজ্ঞাপন

    এর ইতিবাচক প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়েও। ২০২৫ সালে ফিফার সর্বশেষ উইন্ডো নভেম্বরে। ১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। ওই ম্যাচের আগে বাফুফে চেষ্টা করছে আরেকটি প্রীতি ম্যাচ হোমে খেলার। ওই দুই ম্যাচে জিততে পারলে বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ে তার প্রভাব পরবে।

    এদিকে, বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। এ ছাড়া বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার এক ধাপ উন্নতি ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের এক ধাপ অবনতি হয়ে যথাক্রমে অবস্থান দ্বিতীয় ও তৃতীয়। এশিয়ার মধ্যে জাপানের অবস্থান সর্বোচ্চ (১৯)। ভারত দুই ধাপ নেমে ১৩৬ তম অবস্থানে আছে। বাংলাদেশের বিপক্ষে চার পয়েন্ট পেলেও হংকংয়ের দুই ধাপ অবনতি হয়ে ১৪৬ তম। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে থাকা আরেক দল সিঙ্গাপুর ভারতকে হারানোয় তিন ধাপ উপরে উঠে ১৫৫।

    দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি এগিয়েছে শ্রীলঙ্কা। চারধাপ এগিয়ে দলটির অবস্থান এখন ১৯৩। চারধাপ নেপাল ও দুই ধাপ পিছিয়েছে মালদ্বীপ। দল দুটির অবস্থান যথাক্রমে ১৮০ ও ১৭৩তম স্থানে। দক্ষিন এশিয়ার বাকি দুই দেশ ভুটান ১৮৯ ও পাকিস্তান আছে ১৯৮তম স্থানে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা