• খেলা

    আর্জেন্টিনাকে জিততে দেয়নি বাংলাদেশ!

      প্রতিনিধি 8 December 2025 , 11:39:44 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করা আতলেতিকো চার্লোনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশের হয়ে খেলা রেড গ্রিন ফিউচার স্টার। আজ সোমবার (০৮ ডিসেম্বর) জাতীয় স্টেডিয়ামে লাতিন-বাংলা সুপার কাপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচটি খেলেছে রেড গ্রিন ফিউচার স্টার।

    মাসুদ রানার গোলে এগিয়ে যায় রেড গ্রিন, দ্বিতীয়ার্ধে আতলেতিকো চার্লোনকে সমতায় ফেরান আলিয়ান সামিয়েন্তো। অনূর্ধ্ব-২০ দল নিয়ে হওয়া এই প্রতিযোগিতার শুরু মাসুদ-রিফাতরা করেছিলেন ব্রাজিলের তৃতীয় স্তরের দল সাও বার্নার্দোর বিপক্ষে ৪-০ গোলে হেরে।

    বিজ্ঞাপন

    আর্জেন্টিনার দলটির বিপক্ষে অবশ্য আশা জাগানিয়া শুরু পায় রেড গ্রিন। চতুর্থ মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে দারুণ শটে দলকে এগিয়ে নেন মাসুদ। প্রতিপক্ষ দলের অফসাইডের আবেদনে সাড়া দেননি রেফারি।

    দ্বিতীয়ার্ধের শুরুতে সামিয়েন্তোর দৃষ্টিনন্দন গোলে সমতায় ফিরে আর্জেন্টিনার দলটি। ডান দিক থেকে এই ফরোয়ার্ডের শট তার এক সতীর্থের পায়ের ফাঁক দিয়ে কাছের পোস্ট দিয়ে জালে জড়ায়। তার পেছনে থাকা রেড গ্রিনের ডিফেন্ডাররা হতবাক হয়ে যান।

    ম্যাচে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ৭৬ মিনিটে বড় আকার ধারণ করে। আর্জেন্টিনার দলটির দেভিদ বেভজিনি ও মাতিয়াস রোসালেস ও বাংলাদেশের ইশান হাবিব রেদোয়ানকে লাল কার্ড দেখান রেফারি। এরপর আর কোনো গোল না হওয়ায় ম্যাচ সমতায় শেষ হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:06 PM শাহবাগ নিয়ে স্পিকারের মন্তব্যে হাসনাত আবদুল্লাহর প্রতিক্রিয়া 12:40 PM কারাগার থেকে মুক্তি পেলেন বাউল শিল্পী আবুল সরকার 12:18 PM ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩৫ 12:01 PM যুক্তরাষ্ট্রের ইরানি বন্দর অবরোধের ঘোষণায় বাড়ল তেলের দাম 11:47 AM প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট 11:23 AM সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত মঈনসহ গ্রেপ্তার ৭ 6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য