• অপরাধ

    হাজারীবাগে বিপুল অস্ত্র ও ওয়াকিটকিসহ গ্রেপ্তার ২

      প্রতিনিধি 30 September 2025 , 7:27:06 প্রিন্ট সংস্করণ

    রবিউল ইসলাম ও শরিফুল ইসলাম শান্ত
    রবিউল ইসলাম ও শরিফুল ইসলাম শান্ত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও ওয়াকিটকি সেটসহ দুই দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রবিউল ইসলাম ও শরিফুল ইসলাম শান্ত।

    মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

    র‌্যাবের ডিজি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি হাজারীবাগ থানাধীন বারৈইখালী বাজার এলাকার একটি বাড়িতে কয়েকজন দুষ্কৃতিকারী সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা করছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

    বিজ্ঞাপন

    শহিদুর রহমান বলেন, তাদের তথ্য মতে ওই বাড়ির ৫ম তলার উত্তর পাশের ফ্ল্যাটের এক কক্ষের তোষকের নিচ থেকে ১টি শর্টগান, ২টি এয়ারগান, ২টি বিদেশি পিস্তল, ৪টি পিস্তল ম্যাগাজিন, ২০টি খালি খোসা, ১৮০টি ইয়ারবল, ২৫০টি ইয়ার প্লেট, ১টি ক্লিনিং কিটসহ ব্যাগ, ২টি ওয়াকিটকি সেট, ১টি চাপাতি, ১টি সামুরাই ও ২টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়।

    র‌্যাব মহাপরিচালক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা রাজধানীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা করছিল।

    তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা যুবলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেনের নেতৃত্বে মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছিল বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে। উদ্ধার হওয়া অস্ত্র পুলিশের। তারা অস্ত্র থেকে পুলিশের নাম্বার মুছে ফেলেছে। অস্ত্র ফরেনসিক করে বিষয়টি নিশ্চিত করা হবে। এছাড়া, গ্রেপ্তার রবিউল ইসলামের বিরুদ্ধে খুলনা সদর ও রাজধানীর কাফরুল থানায় দুটি মাদক মামলা রয়েছে।

    র‌্যাব মহাপরিচালক বলেন, প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা