• অপরাধ

    দুই কোটি টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

      প্রতিনিধি 26 October 2025 , 1:49:52 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    যশোরে আটটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে যশোর সদর উপজেলার যশোর-খুলনা মহাসড়কের মুড়লীর মোড় থেকে তাকে আটক করা হয়।

    আটক শেখ অলিউল্লা (৫৫) সাতক্ষীরা সদর উপজেলার মধ্য কটিয়া গ্রামের শেখ আরিজুল্লাহর ছেলে।

    বিজ্ঞাপন

    বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৬টার দিকে মুড়লীর মোড় এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় শেখ অলিউল্লাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করলে তার কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ৮৩ লাখ ২ হাজার ৩৪১ টাকা। ওজন ১.০২০ কেজি।

    ৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অলিউল্লা জানিয়েছেন- ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো তিনি নিয়ে যাচ্ছিলেন। ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারিদের নিকট থেকে তিনি বারগুলো সংগ্রহ করে যশোরে যাচ্ছিলেন।

    লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, আটক অলিউল্লার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:13 PM সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন যেসব তারকা 5:56 PM শান্তি আলোচনায় যেসব প্রস্তাব দিল ইরান 5:35 PM ভ্রমণ ভিসায় কত দিন থাকা যাবে যুক্তরাষ্ট্রে, স্পষ্ট করল দূতাবাস 5:00 PM সারাদেশে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ প্রস্তুত করছে র‍্যাব 4:36 PM ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র 4:22 PM বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা 4:02 PM সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায় 3:08 PM সাগরে মাছ ধরার ট্রলারে ৫ লাখ পিস ইয়াবা, আটক ৯ 2:45 PM আন্দোলন ও সংগ্রামে যাদের ভূমিকা আছে তাদেরই মনোনয়ন দেবে বিএনপি : রিজভী 1:54 PM জ্বালানিতে অতিরিক্ত ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে: অর্থমন্ত্রী