• খেলা

    টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

      প্রতিনিধি 15 July 2026 , 4:30:54 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জিম্বাবুয়ে সফরটা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের। একমাত্র টেস্টে বড় ব্যবধানে হারার পর ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে হাতছাড়া করেছে সফরকারীরা।

    এবার টি-টোয়েন্টি সিরিজে নিজেদের ছন্দে ফেরার লক্ষ্য নিয়েই মাঠে নামছে টাইগাররা। বুধবার বুলাওয়েওর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়।

    বিজ্ঞাপন

    টস হেরেও চাওয়া পূরণ হয়েছে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। টস জিতলে অভিজ্ঞ এই অলরাউন্ডার নিতেন ব‍্যাটিং। অন্যদিকে হৃদয় বলেন, এটি দিনের ম্যাচ হওয়ায় উইকেটে থাকা সম্ভাব্য আর্দ্রতাকে কাজে লাগাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    চোটের কারণে এই সিরিজে নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। অভিজ্ঞ বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানও ছিটকে গেছেন দল থেকে। বাংলাদেশ একাদশে স্পিন আক্রমণের দায়িত্বে থাকছেন নাসুম আহমেদ ও মাহেদী হাসান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:30 PM টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের 3:53 PM মেসির কোলের সেই শিশুই আজ বিশ্বকাপ ফাইনালে 1:07 PM ইংল্যান্ডের বিপক্ষে ‘সৌভাগ্যের’ নীল জার্সিতে আর্জেন্টিনা 12:24 PM প্রথম টি-টোয়েন্টিতে যেমন হবে বাংলাদেশের একাদশ 11:51 AM আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে খেলতে পারবেন না ২ ফুটবলার 11:41 AM বাংলাদেশের উদ্দেশে আর্জেন্টাইন কোচের বিশেষ বার্তা 11:30 AM ফ্রান্সকে হারিয়ে স্পেনকে ‘বিশ্বের সেরা দল’ বললেন ডি লা ফুয়েন্তে 5:58 PM ‘বার্থডে বয়’ ইয়ামাল নাকি ‘জাতীয় দিবসে’র ফ্রান্স 5:28 PM দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন হালান্ডরা 4:55 PM শুধু মেসি নয়, পুরো আর্জেন্টিনা দলকেই থামাতে হবে: ইংল্যান্ডের গোলরক্ষক