• খেলা

    ফ্রান্সকে ইয়ামালের কড়া হঙ্কার

      প্রতিনিধি 14 July 2026 , 11:18:29 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ রাতে মাঠে নামবে ফ্রান্স ও স্পেন। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন স্পেনের তরুণ তুর্কি লামিন ইয়ামাল। ফ্রান্সের বিপক্ষে দলের শক্ত আত্মবিশ্বাসের কথা জানানোর পাশাপাশি, স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের বর্ণবাদী মন্তব্যের কড়া জবাবও দিয়েছেন এই ফরোয়ার্ড।

    সোমবার ছিল ইয়ামালের ১৯তম জন্মদিন। জন্মদিনে গলায় হীরার হার, পরিবারকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দু আর সামনে ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ-সব মিলিয়ে আলোচনায় ছিলেন ইয়ামাল।

    ফ্রান্স দলে ‘আসল ফরাসি খেলোয়াড় নেই’-মারিয়ানো রাজয়ের এমন বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়ায় ইয়ামাল বলেন, ফুটবল কখনো বিভাজনের নয়, বরং মানুষকে এক করার মাধ্যম।

    বিজ্ঞাপন

    ডালাসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইয়ামাল বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) দারুণ একটি ম্যাচ হবে। কিন্তু ফুটবলের যদি কোনো উদ্দেশ্য থাকে, সেটি হলো মানুষকে এক করা। স্পেন ও ফ্রান্স-দুই দলই একীভূত সমাজের উদাহরণ। ফুটবলের কাজ মানুষকে এক করা, অন্যের মন্তব্য নিয়ে বিতর্ক করা নয়।‘

    বিতর্কিত বিষয় এড়িয়ে খেলার মাঠে ফিরতেই চেনা ছন্দে দেখা যায় বার্সেলোনার এই তরুণ তারকাকে, ‘আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি ফ্রান্সকে ভয় পাচ্ছি কি না। স্বাভাবিকভাবেই উত্তর হবে-না। আমরা ইউরোপের চ্যাম্পিয়ন, কোনো ম্যাচকেই আমরা ভয় পাই না।‘

    এই ম্যাচটিকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে বর্ণনা করে ইয়ামাল আশ্বস্ত করেন, চাপ তাকে কাবু করতে পারবে না। তিনি বলেন, ‘ফুটবল ম্যাচের চেয়েও জীবনে অনেক বেশি কঠিন পরিস্থিতি আসে, তাই আমি একদম শান্ত আছি। আমি কোনো বাড়তি চাপ অনুভব করছি না। বরাবরের মতোই মাঠে নামব এবং দলের জন্য নিজের সেরাটা ঢেলে দেব।‘

    সবশেষে কোনো রকম সংকোচ না রেখেই বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা পুনর্ব্যক্ত করে ইয়ামাল বলেন, ‘অবশ্যই আমি নিজেকে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে দেখছি। সব শিরোপা জয়ের পথই কঠিন, তবে আমরা সবাই যদি নিজেদের বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বাস করতে পারি, তবে তা কেন বাস্তবে রূপ নেবে না?’

    স্পেন ও ফ্রান্সের ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ১টায়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:18 AM ফ্রান্সকে ইয়ামালের কড়া হঙ্কার 7:01 PM স্পেনকে ভয় পাচ্ছে না ফ্রান্স 6:01 PM উরুগুয়ের অন্তবর্তীকালীন কোচ ফোরলান 5:22 PM ইংল্যান্ড ম্যাচে জার্সি বদলাতে চাইছে আর্জেন্টিনা 4:27 PM ফ্রান্স বনাম স্পেন, ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল 3:46 PM বিশ্বকাপের মাঝে দুঃসংবাদ, ৩ বছরের কারাদণ্ড হতে পারে এমবাপ্পের 3:17 PM আর্জেন্টিনার পরাজয়ের ইতিহাস,জয়ের পেছনেও আছে পরাজয়ের গল্প! 12:41 PM ৫৮ বছরের অপেক্ষার অবসান হবে? ইতিহাস বদলের স্বপ্নে ইংল্যান্ড 12:01 PM ৬৪ দল নিয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের ইঙ্গিত ইনফান্তিনোর 11:40 AM মেসি-রোমেরোদের ছাড়াই আর্জেন্টিনার অনুশীলন, কিন্তু কেন