• বিনোদন

    জীবনসঙ্গী খোঁজার তাড়া নেই সারা আলীর

      প্রতিনিধি 18 May 2026 , 4:18:07 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নেপোকিড হিসেবে বলিউডে আগমন ঘটলেও ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিয়েছেন অভিনেত্রী সারা আলী খান। বাবা সাইফ আলী খান এখনও দাপিয়ে বেড়াচ্ছেন সিনেমার পর্দা। কয়েকটি সিনেমায় দুর্দান্ত অভিনয় করে নজর কেড়েছেন নবাবকন্যা সারা। বয়স ত্রিশ পেরোলেও এখনও বিয়ে-সংসারে মনোযোগ নেই এই বলি-সুন্দরীর।

    অভিনয় তো বটেই, বছরজুড়ে নানা কারণে চর্চায় থাকেন অভিনেত্রী সারা আলী খান। ধর্মীয় ভাবাদর্শ ও ব্যক্তিজীবন নিয়েও থাকেন আলোচনায়। এবার ৩০ বছরের এই সুন্দরী আলোচনায় এলেন বিয়ে ও ক্যারিয়ারের লক্ষ্য নিয়ে। বেশ কিছু দিন ধরেই কানাঘুষা চলছে, কবে বিয়ে করবেন সারা?

    বিজ্ঞাপন

    বিয়ে প্রসঙ্গে সম্প্রতি একটি সাক্ষাৎকারে সারা বলেন, জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো নেই তার। ভেবেচিন্তেই জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নেওয়া উচিত বলেই অভিনেত্রীর মত। এজন্যই আপাতত কাউকে খুঁজছেন না সারা। নিজেকে সময় দেওয়া ও কেরিয়ারের উন্নতিই এখন তার প্রধান লক্ষ্য।

    সারা আলী খানের কথায় তাকে বিয়ের বিরোধী মনে হলেও তিনি মোটেও তেমন নন বলে জানান। সঠিক সময়ের অপেক্ষায় আছেন ‘কেদারনাথ’ তারকা।

    বলিউডে তারকাদের ঘর ভাঙা-গড়ার খেলা প্রসঙ্গে সারা বলেন, ‘আমি দেখেছি অনেকেরই বিয়ের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে। তাই তাড়াহুড়ো করার থেকে অপেক্ষা করে সঠিক মানুষকে বিয়ে করাই শ্রেয়। নিজের জীবনে আমি খুব খুশি।’

    আয়ুষ্মান খুরানা, রাকুল প্রিত সিং, ওয়ামিকা গাব্বির সঙ্গে সারা আলী খানও রয়েছেন সম্প্রতি মুক্তি পাওয়া ‘পতি পত্নী অউর ওহ দো’-তে। সিনেমাটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি এখনও। তবে সারা আলীর অভিনয় ও কমেডি টাইমিং দর্শকের মন ছুঁয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:55 PM ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ 5:14 PM বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ফিফার 4:52 PM বিশ্বকাপ জয়ে চার ফেবারিটের নাম জানালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো 4:39 PM ইউরোপে তাপপ্রবাহে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু 4:25 PM বাংলাদেশকে ধন্যবাদ দিলেন কাসেমিরো ও কুনহা 4:08 PM মালদ্বীপে অবকাশ যাপনে কেয়া পায়েল, সঙ্গে কে? 3:41 PM ৪ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ 12:52 PM জার্মানির বিদায়ে কাঠগড়ায় ভিএআরে বাতিল হওয়া গোল 12:25 PM বিশ্বকাপের ভবিষ্যতদ্বাণী করা জার্মান গণিতবিদকে নেইমারের খোঁচা 12:00 PM কেপ ভার্দে ম্যাচের আগে বড় সুখবর পেল আর্জেন্টিনা