• খেলা

    বিদায়ের দ্বারপ্রান্তে থেকে বেলজিয়ামের দুর্দান্ত জয়

      প্রতিনিধি 2 July 2026 , 11:49:32 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বেলজিয়ামের সৃজনশীল ফুটবলের সামনে আফ্রিকার অদম্য লড়াইয়ের প্রতীক সেনেগাল এগিয়ে গেল জোড়া গোলে। সেটি তারা ধরে রাখল নির্ধারিত সময়ের ৪ মিনিট আগ পর্যন্ত। কিন্তু শেষের নাটকীয়তায় জিতল বেলজিয়াম। অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট কাটল রুডি গার্সিয়ার দল।

    যুক্তরাষ্ট্রের সিয়াটল স্টেডিয়ামে সেনেগালকে ৩-২ গোলে হারিয়েছে বেলজিয়াম। প্রথমার্ধে হাবিব দিয়ারার গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই সেনেগাল লিড দ্বিগুণ করে ইসমাইল সারের গোলে। শেষ দিকে বেলজিয়ামের হয়ে ব্যবধান কমানো গোল দুটি করেন রোমেলু লুকাকু ও ইউরি টিলেমানস। আর অতিরিক্ত সময়ের অন্তিম মুহূর্তে পেনাল্টি থেকে জয়সূচক গোলটিও করেন টিলেমানস।

    এদিন নবম মিনিটে ডান দিক দিয়ে টিমোথি কাস্তানিয়ে ওভারল্যাপিং করে উপরে উঠেন। তাঁর দেওয়া থ্রু বলে বেলজিয়ামের ফরোয়ার্ড লিয়ান্দ্রো ট্রোসার্ড ডান দিকের নিচের কোণায় জোরাল শট নেন, কিন্তু সেনেগাল গোলকিপার মোরি দিয়াও দারুণভাবে ঝাঁপিয়ে পড়ে এ যাত্রায় বাঁচিয়ে দেন।

    ১৪ মিনিটে সেনেগালের লেফট-ব্যাক ইসমাইল জ্যাকব বাম দিক দিয়ে দ্রুতগতিতে উপরে উঠেন। বক্সে ঢুকে শটও নেন, কিন্তু পোস্টের ৬ গজ দূরত্বে বেলজিয়াম গোলকিপার থিবো কর্তোয়ার ডাইভিংয়ের পর বল তাঁর নিচ দিয়ে পোস্টের কোনায় গড়িয়ে যাচ্ছিল। দৌড়ে গিয়ে ফিরতি শট নেন ইসমাইল সার, কিন্তু বাইরে মেরে বসেন সেনেগালের এই ফরোয়ার্ড। ভালো সুযোগ হারায় আফ্রিকানরা।

    তবে লিড নিতে খুব একটা দেরি করেনি সেনেগাল। ২৫ মিনিটে দলকে এগিয়ে দেন হাবিব দিয়ারা। বাম দিকে বক্সের একটু সামনে থেকে ক্রস দেন সাদিও মানে, লাফিয়ে উঠে হেড নেওয়ার পর পোস্টে লেগে ফিরে আসলে দ্বিতীয় প্রচেষ্টায় ডান পায়ের শটে জাল কাঁপান দিয়ারা। সেনেগালের জার্সিতে ক্যারিয়ারের ষষ্ঠ গোলের দেখা পেলেন ইংল্যান্ডের সান্ডারল্যান্ডে খেলা এই সেন্ট্রাল মিডফিল্ডার।

    বিজ্ঞাপন

    ম্যাচের প্রথম ভালো আক্রমণ বেলজিয়াম করলেও পরের সময়টা প্রভাব বিস্তার করেছে সেনেগাল। বিশেষ করে টেকনিকে তাদের সঙ্গে যেন পিছিয়ে পড়ছিল ইউরোপের দেশটি।

    আক্রমণের সময় সেনেগাল খেলছিল ৪-৩-৩ ফর্মেশন মেনে। কিন্তু বলের দখল না থাকলে আবার ৪-৫-১ নেমে যায় তারা। সেনেগালের এই ফর্মেশন জটিলতার কারণে প্রতিপক্ষের রক্ষণ ভেদ করতে হিমশিম খাচ্ছিল বেলজিয়াম। দুই পাশের দুই উইঙ্গার জেরেমি ডোকু ও ট্রোসার্ডের ওপর বেলজিয়াম অনেকটাই নির্ভরশীল, যদিও প্রথমার্ধে তারা সে অর্থে কোনো প্রভাব ফেলতে পারেননি।

    ৪৫ মিনিটে সেনেগাল গোলকিপারের দারুণ সেভে গোল পায়নি বেলজিয়াম। বক্সের সামনে বা দিকে ছোট পাস দেন কেভিন ডি ব্রুইনে; কোনা থেকে গতিময় শট নেন ম্যাক্সিম ডে কুইপার, কিন্তু দারুণ ক্ষীপ্রতায় বল কর্নারে ঠেলে দেন দিয়াও। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সেনেগাল।

    বিরতি থেকে রোমেলু লুকাকুকে নিয়ে মাঠে নামে বেলজিয়াম। ৫১ মিনিটে গোছাল আক্রমণে পর বক্সের সামনে থেকে নেওয়া দিয়ারার শট লাগে পোস্টে। কয়েক সেকেন্ড পর আরেকটি আক্রমণ থেকে গোল আদায় করে সেনেগাল।

    নিজেদের অর্ধ থেকে মুসা নিয়াখাতের লম্বা পাস, বেলজিয়াম ডিফেন্ডার ব্র্যান্ডন মেখেলে বেশ পেছনে ছিলেন, আর তাঁর পেছন থেকেই দ্রুতগতিতে এগিয়ে গেলেন সার। সেনেগালের এই ফরোয়ার্ড বুক দিয়ে চমৎকারভাবে বলটি নিয়ন্ত্রণে নেন, এরপর কর্তোয়াকে পরাস্ত করে হাফ-ভলিতে বল জালে জড়ান। ২-০ গোলে এগিয়ে যায় তেরেঙ্গার সিংহরা।

    ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বেলজিয়াম। যদিও কার্যকরী কোনো আক্রমণ শানাতে পারেনি তারা। ৭৮ মিনিটে দোদি লুকেবাকিওর দূরপাল্লার শট চলে যায় পোস্টের সামান্য উপরে দিয়ে।

    ৮৬ মিনিটে সাদিও মানে একাই পেয়েছিলেন বেলজিয়ামের গোলকিপারকে। কিন্তু তাঁর নিচু শট আটকে দেন কর্তোয়া। কয়েক সেকেন্ড পর প্রতি আক্রমণে বক্সে ক্রস পেয়ে প্লেসিং শটে গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে বল জড়িয়ে খেলা জমিয়ে তোলের লুকাকু।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:49 AM বিদায়ের দ্বারপ্রান্তে থেকে বেলজিয়ামের দুর্দান্ত জয় 11:43 AM পিছিয়ে পড়েও কেনের দুই গোলে ইংল্যান্ডের অসাধারণ জয় 5:46 PM নকআউটে প্রথম গোলের অপেক্ষায় রোনালদো 5:09 PM গরু জবাই নিষিদ্ধের রায় চ্যালেঞ্জ করল থালাপতি বিজয় 4:24 PM কে এই তান্ত্রিক কোয়াকু বোনসাম 4:05 PM আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে পর্তুগাল 3:40 PM লিও আরও গোল করুক, আমার চোখ ট্রফিতে: এমবাপ্পে 3:22 PM দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 2:28 PM স্পাইডারম্যান সিনেমায় মেসি 1:52 PM ব্রাজিলকেই ফেভারিট মানছেন হালান্ড