• বিনোদন

    স্পাইডারম্যান সিনেমায় মেসি

      প্রতিনিধি 1 July 2026 , 2:28:35 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    হলিউড সিনেমায় মেসি! দেখে নিশ্চয়ই চমকে গেলেন, তাইতো? হ্যাঁ, অবাক করার মতন হলেও সত্যি যে, আসন্ন ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার নতুন প্রচারণামূলক বিজ্ঞাপনে দেখা গেছে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিকে।

    স্পাইডারম্যান সিরিজের আসন্ন চলচ্চিত্র ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এর প্রচারণার অংশ হিসেবে সনি পিকচার্স একটি নতুন স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্রকাশ করেছে, যেখানে টম হল্যান্ড অর্থাৎ স্পাইডার-ম্যানের সঙ্গে চমকপ্রদ উপস্থিতি দিয়েছেন মেসি। ভিডিওর শুরুতে দেখা যায়, মেসি নিউইয়র্কের একটি ক্যাফেতে ‘স্পাইডি ট্র্যাকার’ নামের একটি ডিভাইস হাতে নিয়ে স্পাইডার-ম্যানকে খুঁজছেন।

    বিশ্ব ফুটবলের অতিমানবীয় প্রতিভা বিবেচনায় নিলে, লিওনেল মেসির সুপারহিরো সিনেমার জগতে প্রবেশ করা যেন সময়েরই অপেক্ষা ছিল। তারই ধারাবাহিকতায় হয়তো, বছরের অন্যতম চমকপ্রদ ক্রসওভার অর্থাৎ যৌথ উপস্থিতি হিসেবে মার্ভেলের জনপ্রিয় চরিত্র স্পাইডার-ম্যানের সঙ্গে দেখা গেছে ফুটবল তারকা লিওনেল মেসিকে।

    বিজ্ঞাপন

    এদিকে, বর্তমানে ২০২৬ এর চলমান ফিফা বিশ্বকাপের ব্যাপক উন্মাদনার ঝড়ের মাঝে সনি পিকচার্স এর প্রকাশিত কয়েক সেকেন্ডের এই ভিডিও বিশ্বজুড়ে ফুটবলের অন্যতম বড় তারকা মেসি এবং মার্ভেল ভক্তদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। এমনকি, ভক্ত ও নেটিজেনরা অনেকটা মজার ছলেই বলছেন, স্পাইডার-ম্যানের পরবর্তী বড় শত্রু ডক্টর অক্টোপাস বা গ্রিন গবলিন না হয়ে যদি ‘দ্য ড্রিবলার’ হন, তাহলে সেই চরিত্রে মেসির চেয়ে উপযুক্ত আর কে ই বা হতে পারে। যদিও এটি শুধুই একটি বিজ্ঞাপন, তবুও মেসির উপস্থিতি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

    অন্যদিকে, এখনও আনুষ্ঠানিক কোন তথ্যের মাধ্যমে জানা না গেলেও, বিভিন্ন সামাজিকমাধ্যমের তথ্য অনুযায়ী গুঞ্জন আছে ৪০ সেকেন্ডের এই ভিডিওটির জন্য আর্জেন্টাইন এই সুপারস্টার পারিশ্রমিক নিয়েছেন ১৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৪ কোটি টাকা।

    তবে স্পাইডার-ম্যানের নতুন এই বিজ্ঞাপনে মেসির ক্যামিও উপস্থিতি নতুন কিছু নয়। এর আগেও বিশ্বকাপকে ঘিরে বিভিন্ন বড় ব্র্যান্ড ও পণ্যের একাধিক উচ্চ বাজেটের বিজ্ঞাপনে আর্জেন্টিনার অধিনায়ককে দেখা গেছে। এদিকে, ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আগামী ৩১ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:28 PM স্পাইডারম্যান সিনেমায় মেসি 1:52 PM ব্রাজিলকেই ফেভারিট মানছেন হালান্ড 12:14 PM ৪০ বছরের খরা কাটিয়ে নকআউটে মেক্সিকোর জয় 12:01 PM মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর ভবিষ্যদ্বাণী কেপ ভার্দের 11:37 AM নরওয়ের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল! 11:19 AM জোড়া গোলে মেসির পাশে এমবাপ্পে, শেষ ষোলোতে ফ্রান্স 5:55 PM ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ 5:14 PM বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ফিফার 4:52 PM বিশ্বকাপ জয়ে চার ফেবারিটের নাম জানালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো 4:39 PM ইউরোপে তাপপ্রবাহে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু