• খেলা

    ৪ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ

      প্রতিনিধি 30 June 2026 , 3:41:55 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জিম্বাবুয়ের দেওয়া ২৭০ রানের বড় লিডের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও চাপে পড়েছে বাংলাদেশ। দিনের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়েছে সফরকারীরা।

    তৃতীয় দিনের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। আগের দিনের এক উইকেটে ৪০ রান নিয়ে খেলতে নামলেও দ্বিতীয় ওভারেই ফেরেন মাহমুদুল হাসান জয়। ইনিংসের মাত্র এক রান যোগ করেই স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

    বিজ্ঞাপন

    এরপর মুমিনুল হকও থিতু হতে পারেননি। ব্লেসিং মুজারাবানির বলে অফস্টাম্পের বাইরে ড্রাইভ খেলতে গিয়ে ব্যাটের বাইরের কানায় লাগিয়ে স্লিপে ক্যাচ দেন তিনি। ব্র্যাড ইভান্সের দুর্দান্ত ক্যাচে ভাঙে তার ইনিংস, ব্যক্তিগত ১৩ রানে থামেন মুমিনুল। তৃতীয় উইকেট হারানোর সময় বাংলাদেশের রান দাঁড়ায় ৪৬।

    চাপে থাকা ইনিংসে এরপর কিছুটা প্রতিরোধ গড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তবে তাদের ৬১ রানের জুটি ভেঙে দেন নিউম্যান নিয়ামহুরি। ফুলটস ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরে যান শান্ত।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১১৩ রান। লিড কমিয়ে আনতে এখনও প্রয়োজন আরও ১৫৭ রান। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ইনিংস ব্যবধানে হারের শঙ্কাই এখন বাস্তব হয়ে উঠছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:41 PM ৪ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ 12:52 PM জার্মানির বিদায়ে কাঠগড়ায় ভিএআরে বাতিল হওয়া গোল 12:25 PM বিশ্বকাপের ভবিষ্যতদ্বাণী করা জার্মান গণিতবিদকে নেইমারের খোঁচা 12:00 PM কেপ ভার্দে ম্যাচের আগে বড় সুখবর পেল আর্জেন্টিনা 11:47 AM জয়ের আনন্দের মধ্যেই বড় দুঃসংবাদ ব্রাজিল শিবিরে 11:40 AM জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে 11:17 AM টাইব্রেকারে জিতে শেষ ষোলতে মরক্কো 6:23 PM নকআউট শুরুর পর ফাইনালে কোন দুই দলকে দেখছে সুপারকম্পিউটার? 6:07 PM বিতর্কিত রেফারির হাতে ব্রাজিল-জাপান মহারণ 5:40 PM রহস্যই থেকে গেল ‘কাটা লাগা’ গার্ল শেফালির মৃত্যু