• খেলা

    বিশ্বকাপে মেসির সমান গোলও করতে পারেনি ৩০ দেশ

      প্রতিনিধি 29 June 2026 , 12:49:46 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে একের পর এক কীর্তি গড়ে চলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতার গ্রুপপর্ব শেষে গোলসংখ্যা দাঁড়াল ৬–এ। অথচ ফিফার এই মেগা ইভেন্টে অংশ নেওয়া ৪৮টির মধ্যে ৩০ দলই তার সমান গোলও করতে পারেনি।

    বিশ্বকাপে টানা সর্বোচ্চ ৭ ম্যাচে গোল করার বিশ্বরেকর্ডও নিজের দখলে নিয়েছেন মেসি। এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের দিনে টানা ৬ ম্যাচে গোল করে ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জেয়াজিনহোর (১৯৭০) সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে থাকা এই তারকা আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়া ম্যাচে জোড়া এবং জর্ডানের বিপক্ষে একটি গোল করেছেন।

    বিজ্ঞাপন

    চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম দুই ম্যাচে হওয়া ৫টি গোলই পেয়েছে মেসির কাছ থেকে। গ্রুপপর্বের শেষ ম্যাচে সতীর্থদের বেশি সময় খেলার সুযোগ দিতে চেয়েছিলেন তিনি। বদলি হিসেবে মাঠে নামেন ৬০ মিনিটে। এর আগে জিওভান্নি লো সেলসো ও লাউতারো মার্টিনেজ একটি করে গোল করেন। মেসিও দারুণ এক ফ্রি-কিকে নাম তোলেন স্কোরশিটে।

    আর্জেন্টিনাকে বাদ দিলে এখন পর্যন্ত মাত্র ১৭টি দল মেসির চেয়ে বেশি গোল করেছে। মেসির চেয়ে কম গোল করা দলগুলোর মধ্যে রয়েছে শিরোপার অন্যতম দাবিদার স্পেন এবং পর্তুগালের সঙ্গে একই গ্রুপের শীর্ষে থাকা কলম্বিয়াও। ওই তালিকা থাকা পাঁচটি দেশ (স্পেন, ক্রোয়েশিয়া, মিসর, আলজেরিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা) সমান ৫টি করে গোল করেছে। এ ছাড়া চার দেশ ৪, চার দেশ ৩, ১২ দেশ ২ এবং চার দেশ একটি করে গোল করেছে। কোনো গোলই করতে পারেনি একমাত্র পানামা।

    বিশ্বকাপে গ্রুপপর্বের ৩ ম্যাচ শেষে সর্বোচ্চ ১০টি করে গোল রয়েছে তিন দেশের– জার্মানি, ফ্রান্স ও নেদারল্যান্ডস। এ ছাড়া কানাডা ৯, আর্জেন্টিনা-যুক্তরাষ্ট্র-নরওয়ে-সেনেগাল সমান ৮ এবং ব্রাজিল-জাপান-সুইডেন ও সুইজারল্যান্ড ৭টি করে গোল দিয়েছে। এ ছাড়া ৬টি করে গোল আছে পর্তুগাল, ইংল্যান্ড, মেক্সিকো, মরক্কো, অস্ট্রিয়া ও বেলজিয়ামের।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:19 PM বিশ্বকাপ বর্জনের হুমকি ইউরোপের দলগুলোর! 5:05 PM ‘আমার অধ্যায় শেষ’ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় নেইমারের 3:58 PM আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণায় টাকা ঢালছে ব্রাজিল: মিলেই 1:05 PM সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান’–এর নতুন সিনেমা 12:39 PM কথা রাখলেন কুকুরেয়া, হাতে আঁকলেন কোচের ছবি 12:07 PM সাকিবকে পেছনে ফেলে ফের শীর্ষে পরীমণি 11:43 AM ‘বাণিজ্যিকীকরণের নামে ফুটবলের আত্মা বিক্রি করে দিচ্ছে ফিফা’ 11:19 AM অস্ট্রেলিয়ার বিপক্ষে নাহিদের না থাকা বাংলাদেশের বড় ক্ষতি: সাকিব 5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে