
প্রতিনিধি 28 June 2026 , 1:54:19 প্রিন্ট সংস্করণ

জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টে টস হেরেছেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক রিচার্ড এনগারাভা। স্বাগতিকদের আমন্ত্রণে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হয়েছে খেলা। ওপেনিংয়ে নেমেছেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। একাদশে জায়গা হারিয়েছেন পাকিস্তানের বিপক্ষে অভিষেক হওয়া তানজিদ হাসান তামিম।

এছাড়া এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু করলেন তাওহিদ হৃদয় ও অমিত হাসান। বাংলাদেশের ১১০ ও ১১১তম টেস্ট ক্রিকেটার তারা দুজন। লিটন কুমার দাস না থাকায় ম্যাচজুড়ে অমিতের কাছেই থাকবে উইকেটকিপিংয়ের গ্লাভস।
তিন পেসার হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরির সঙ্গে একমাত্র স্পিনার হিসেবে রাখা হয়েছে তাইজুল ইসলামকে।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, অমিত হাসান (উইকেটকিপার), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি
জিম্বাবুয়ে একাদশ
বেন কারান, ইনোসেন্ট কাইয়া, ব্রেন্ডন টেলর (উইকেটকিপার), ব্রায়ান বেনেট, ক্রেইগ আরভিন, তাফাডজাওয়া সিগা, ওয়েসলি মাধভের, ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি, রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্লেসিং মুজারাবানি