• খেলা

    হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১০৯

      প্রতিনিধি 21 June 2026 , 3:56:00 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ব্যাটিং বিপর্যয়ে সিরিজের প্রথম ম্যাচ হেরেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচেও দেখা গেল একই দশা। মাত্র ৩৬ রানে ৫ উইকেট হারিয়ে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার শঙ্কায় পড়েছিল টাইগাররা। তবে অধিনায়কের ফিফটিতে লজ্জার রেকর্ড থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৯ রান করেছে লাল-সবুজের দল।

    চট্টগ্রামে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক তাওহীদ হৃদয়। তবে রানবন্যার সাগরিকায় ডট বল আর উইকেট হারানোর মহড়া দিয়েছে টাইগার ব্যাটাররা। টি-টোয়েন্টিতে বাংলাদেশ সর্বনিম্ন সংগ্রহ ৭০ রান। চট্টগ্রামে সেই রেকর্ড পেরিয়ে কোনোমতে শতরান পূর্ণ করেছে বাংলাদেশ।

    ম্যাচের দ্বিতীয় ওভারেই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। জনসনের বল সোজা খেলেছিলেন সাইফ। কিন্তু সেটা বোলারের হাতে লেগে আঘাত করে স্টাম্পে। নন স্ট্রাইকে থাকা তামিম তখন ক্রিজ থেকে সামান্য বাইরে। বলের গতিবিধি দেখে ব্যাটকে ক্রিজের ভিতরেও নিতে চেয়েছিলেন তামিম। কিন্তু সামান্য বিলম্বে রান আউটের শিকার হয়ে ফিরেন তিনি।

    এরপর বাংলাদেশি ব্যাটাররা যা করেছেন, তা রীতিমতো ছেলেখেলা যেন। ডটের পর ডট খেলে জনসনের ওভারের পঞ্চম বলে মিড অফে ক্যাচ দিয়ে ফিরেছেন সাইফ হাসান। মার্শের হাতে ক্যাচ দেওয়ার আগে ৯ বলে করেছেন মাত্র এক রান। এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজের পর ব্যাট হাতে টানা ব্যর্থ এই ওপেনার।

    বিজ্ঞাপন

    পাওয়ার প্লেতে ডট বলের মহড়া দিয়ে ফিরেছেন তিনে নামা পারভেজ হোসেন ইমন। নাথান এলিসের বলে ক্যাচ তুলে দেওয়ার আগে ১৩ বলে করেছেন মাত্র এক রান। আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে স্ট্রাইক রোটেশনের দক্ষতা যে কত কার্যকরী বিষয়, সেটাই টের পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

    ১৩ বলে এক রান করে লজ্জার রেকর্ডেও নাম লিখিয়েছেন ইমন। বাংলাদেশের হয়ে অন্তত ১০ বলের ইনিংস খেলা ব্যাটারদের মধ্যে সর্বনিম্ন স্ট্রাইকরেট তার। এর আগে ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরে ১১ বল খেলে ২ রানে আউট হয়েছিল সৌম্য। এতদিন এটাই ছিল বাংলাদেশের কোনো ব্যাটারের এক ইনিংসের সর্বনিম্ন স্ট্রাইকরেট।

    এদিকে পঞ্চম ওভার শেষে তিন উইকেট হারিয়ে বাংলাদেশ মাত্র ১১ রান তুলছিল! টাইগারদের মন্থর গতির ব্যাটিং দেখে যে কেউই এটাকে টেস্ট ম্যাচ মনে করতে পারেন। তবে পাওয়ার প্লের শেষ ওভারে সোহান-হৃদয় বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। যদিও অস্ট্রেলিয়ান বোলিং তোপে বেশিক্ষণ টিকেনি এই জুটি।

    ইনিংসের অষ্টম ওভারে অ্যাডাম জাম্পার নিচু হওয়া বলে বোল্ড হয়েছেন নুরুল হাসান সোহান। লম্বা সময় পর টি-টোয়েন্টি একাদশে ফিরেও ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারলেন না এই ব্যাটার। মাত্র ৮ বলে ৬ রান করে ফিরেন তিনি। তাতে দলীয় ৩৪ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

    সোহানের বিদায়ের পর মাঠে নামেন শামীম পাটোয়ারী। কালেভদ্রে ভালো ইনিংস খেলা এই ব্যাটার আজও দলের হাল ধরতে পারেননি। উল্টো লেগ সাইড দিয়ে বেরিয়া যাওয়া বলকে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। বাঁহাতি এই ব্যাটারের সবশেষ চার ইনিংস যথাক্রমে ০, ৭, ১, ৩।

    ৩৬ রানে ৫ উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে আশার আলো দেখান হৃদয়-রিশাদ জুটি। তবে নিখিল চৌধুরীর বলে অদ্ভুত শট খেলে বিদায় নেন রিশাদ হোসেন। এক চার ও এক ছক্কায় ১৪ বলে ১৬ রান করেন তিনি। টি-টোয়েন্টিতে ১৩ ম্যাচ পর ১৫ রানের ইনিংস দেখলেন এই অলরাউন্ডার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:56 PM হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১০৯ 3:03 PM মহাকাশে বিশ্বকাপের বল ‘ট্রিওন্ডা’, গবেষণায় নাসা 1:48 PM টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন 1:26 PM ১২ বছরের অপেক্ষার অবসান, নকআউটে জার্মানি 12:41 PM ‘ক্লোজডোর’ অনুশীলনের পর আর্জেন্টিনার একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত 12:13 PM বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিলো ব্রাজিল 11:55 AM শরণার্থী শিবির পেরিয়ে বিশ্বকাপের আলোয় 11:18 AM সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস 11:05 AM বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ 6:35 PM বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা