• খেলা

    আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের রেফারি মিসরের সেই ‘কড়া আইনজীবী’

      প্রতিনিধি 20 June 2026 , 3:00:35 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী সোমবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। হাই ভোল্টেজ এই ম্যাচটি পরিচালনার জন্য মিসরীয় রেফারি আমিন মোহাম্মদ ওমরকে দায়িত্ব দিয়েছে আন্তর্জাতিক ফুটবলের ফিফা। নিজ দেশের সেরা এবং কঠোরতার জন্য সুপরিচিত এই রেফারি। দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক ঘটে তাঁর। অভিষেক ঘটা সেই ম্যাচে থ্রো-ইনের ক্ষেত্রে প্রথম রেফারি হিসেবে ‘৫ সেকেন্ডের সময়সীমা’র নিয়মটি কার্যকর করে বেশ আলোচনায় আসেন তিনি।

    মোহাম্মদ ওমর ২০১৭ সাল থেকে আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করলেও ২০১৩ সাল থেকে তিনি মিসরীয় প্রিমিয়ার লিগে ম্যাচ পরিচালনা করছেন। মাঠে ঠান্ডা মাথায় ম্যাচ নিয়ন্ত্রণে রাখার দক্ষতার কারণেই তিনি আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নেন। ২০১৯, ২০২১ এবং ২০২৩ সালের আফ্রিকা কাপ অব নেশনসে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিশ্বকাপে এটি তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট হলেও এর আগে বয়সভিত্তিক বিশ্বকাপে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

    বিজ্ঞাপন

    বিশ্বকাপের মতো বড় মঞ্চে অভিজ্ঞতার ঘাটতি অবশ্য তাঁর অভিষেক ম্যাচে কোনো প্রভাব ফেলতে পারেনি। দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের মধ্যকার সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে গিয়ে তিনি একটি মাত্র হলুদ কার্ড দেখান। তবে দক্ষিণ কোরিয়ার ফুটবলার হান-বম লি থ্রো-ইন করতে দেরি করায় ‘৫ সেকেন্ডের নিয়ম’ প্রয়োগ করে কাউন্টডাউন শুরু করতে তিনি বিন্দুমাত্র দ্বিধা করেননি।

    মজার ব্যাপার হলো, রেফারিংয়ের পাশাপাশি আমিন মোহাম্মদ ওমর পেশায় একজন আইনজীবী। আইনের প্রতি এই প্রগাঢ় শ্রদ্ধা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রেই জড়িয়ে রয়েছে তাঁর।

    বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে খুব বেশি পরিচিত না হলেও ক্যারিয়ার জুড়ে তাঁর রয়েছে বিশাল অভিজ্ঞতা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত ২৬৯টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। যেখানে হলুদ কার্ড দেখিয়েছেন ৯৮০টি এবং লাল কার্ড দেখিয়েছেন প্রায় ২৫টি। এমনকি সৌদি আরবের প্রো লিগ এবং বিভিন্ন দেশের ঘরোয়া কাপের বাঁচা-মরার ম্যাচগুলো পরিচালনার দায়িত্বও তাঁর ওপর এসেছে। ফলে বিশ্বসেরা তারকাদের ম্যাচ সামলানোর ভালো অভিজ্ঞতা রয়েছে তাঁর।

    অবশ্য গত বছর একটি বিতর্কিত কাণ্ডেও জড়িয়ে পড়েছিল তাঁর নাম। মিসরের বড় ক্লাব পিরামিডস এফসি তাঁর একটি সিদ্ধান্তের বিরুদ্ধে ফেডারেশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়। ইসমাইলি এসসির বিপক্ষে ম্যাচ চলাকালীন প্রতিবাদ করায় পিরামিডস এফসির ক্রোয়েশিয়ান কোচ ক্রুনোস্লাভ জুরচিচকে লাল কার্ড দেখান ওমর। পরবর্তীতে ক্লাবটি অভিযোগ করে যে, ওমর তাঁদের কোচের ওপর চড়াও হয়েছিলেন।

    সোমবারের আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচে আমিনের সহকারী (লাইনসম্যান) হিসেবে থাকবেন তাঁর দুই স্বদেশী মাহমুদ আবুএলরেগাল এবং আহমেদ হোসাম তাহা। আর চতুর্থ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন স্পেনের আলেহান্দ্রো হার্নান্দেজ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:00 PM আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের রেফারি মিসরের সেই ‘কড়া আইনজীবী’ 1:54 PM ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা দিবেন কাল 1:16 PM ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি মরক্কো অধিনায়ক হাকিমি 12:47 PM মেলোনিকে নিয়ে ট্রাম্পের মন্তব্যের জেরে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বাতিল 12:33 PM একের পর এক আক্রমণ করেও ব্যর্থ তুরস্ক, জিতল প্যারাগুয়ে 12:08 PM মুখ ঢেকে কথা বলায় ইতিহাসের প্রথম লাল কার্ড 11:56 AM ‘সাকলায়েনের বিদায়’ এড়িয়ে গেলেন পরীমণি 11:36 AM স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার: আনচেলত্তি 11:27 AM পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট 11:18 AM ভিনিসিয়ুস-কুনহার নৈপুণ্যে হাইতির বিপক্ষে সহজ জয় ব্রাজিলের