• খেলা

    কাউন্টি অভিষেকে হাসানের দারুণ বোলিং

      প্রতিনিধি 14 June 2026 , 6:07:28 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঘরের মাঠে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপট দেখাচ্ছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমানরা। আর কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে নিজের জাত চেনাচ্ছেন হাসান মাহমুদ।

    কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু-এ কেন্টের হয়ে নিজের অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে চমৎকার বোলিং করেছেন হাসান। ৬ ওভারে ৩২ রানে ৩ উইকেট নিয়ে ল্যাঙ্কাশায়ারকে মাত্র ৮৭ রানে গুটিয়ে দেওয়ার পথে বড় অবদান রেখেছেন তিনি।

    ব্ল্যাকপুলের স্ট্যানলি পার্ক মাঠে শুক্রবার শুরু হয়েছে সপ্তম রাউন্ডের খেলা। ম্যাচের প্রথম দিন মাত্র ১৭৮ রানে গুটিয়ে যায় হাসানের দল কেন্ট। ১১ নম্বরে নেমে ৬ রানে অপরাজিত থাকেন বাংলাদেশের এই পেসার।

    বিজ্ঞাপন

    পরে দ্বিতীয় দিন ফিল্ডিংয়ে নেমে ২০তম ওভারে প্রথম বোলিংয়ের সুযোগ পান হাসান। প্রথম ওভারে নো বল ও ছক্কাসহ ৯ রান দেন তিনি। তবে ঘুরে দাঁড়াতে সময় নেননি।

    পরের ওভারে প্রথম বলেই রাউন্ড দা উইকেট থেকে চমৎকার ডেলিভারিতে মার্কাস হ্যারিসকে আউট করেন হাসান। দুর্দান্ত বলে বোকা বনে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন অস্ট্রেলিয়ার হয়ে ১৪ টেস্ট খেলা বাঁহাতি এই ব্যাটার।

    পরে লিয়াম লিভিংস্টোনকে আরেকটি একই ধরনের ডেলিভারিতে কট বিহাইন্ড করেন হাসান। অফ স্টাম্প ঘেঁষা ডেলিভারিতে ধরা পড়েন ইংল্যান্ডের আগ্রাসী ব্যাটার।

    এরপর জোসেফ মুরসের উইকেট নেন ২৬ বছর বয়সী পেসার। এবারও রাউন্ড দা উইকেট থেকে করা ডেলিভারিতে স্লিপে ধরা পড়েন বাঁহাতি ব্যাটার।

    হাসানের ৩ উইকেটের সৌজন্যে ল্যাঙ্কাশায়ারের স্কোর তখন ৮ উইকেটে ৭৭ রান। সম্ভাবনা জাগে তার৫ উইকেটের। কিন্তু এরপর আর মাত্র এক ওভার করার সুযোগ পান তিনি। তাই নামের পাশে বাড়েনি আর উইকেট।

    তার সতীর্থ পেসার কিথ ডাজন নেন ২১ রানে ৬ উইকেট।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:07 PM কাউন্টি অভিষেকে হাসানের দারুণ বোলিং 4:45 PM বেনজীরকে দুবাই থেকে ফেরত আনা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী 4:33 PM টপঅর্ডারের ব্যাটিং বিপর্যয়ের পরও বাংলাদেশের সংগ্রহ ২৭৪ 4:17 PM ৭০৯ দিন পর জার্মানির জার্সিতে ফিরছেন নয়্যার 3:21 PM ২৭তম বিসিএস বঞ্চিতরা নিয়োগের ৬ মাসেও পাননি বেতন 3:08 PM শাকিব কোন দলের সমর্থক, জানালেন অপু 2:56 PM সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার 2:54 PM পেশিতে টান পড়ায় মাঠ ছাড়লেন লিটন 2:41 PM হলুদ জার্সিতে এক দলের ধাক্কা, আরেক দলের স্বপ্নের শুরু 2:33 PM আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ