• খেলা

    বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা দক্ষিণ কোরিয়ার

      প্রতিনিধি 17 May 2026 , 11:26:32 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ১৯৮৬ সাল থেকে শুরু করে টানা ১১ বারের মতো ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে লড়তে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আজ শনিবার (১৬ মে) ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন দলটির প্রধান কোচ হং মিউং-বো। বরাবরের মতোই এবারও এশিয়ার এই পরাশক্তিদের বিশ্বকাপ অভিযানে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ফরোয়ার্ড সন হিউং-মিন।

    কোচ হং মিউং-বোর অধীনে এবার দক্ষিণ কোরিয়ার মূল লক্ষ্য গত বিশ্বকাপের পারফরম্যান্সের পুনরাবৃত্তি ঘটানো বা তার চেয়েও ভালো কিছু করা। ২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালকে হারিয়ে নকআউট পর্বে উঠেছিল তারা, যদিও শেষ ষোলোতে ব্রাজিলের কাছে হেরে বিদায় নিতে হয়। সিউলে দল ঘোষণার পর কোচ হং বলেন, “আমাদের প্রথম লক্ষ্য (নকআউটে) শেষ ৩২ এ পৌঁছানো। এরপর কী হবে জানি না, তবে হয়তো আমাদের কল্পনার চেয়েও অনেক দূরে আমরা যেতে পারব।”

    কোরিয়ান ফুটবলের পোস্টার বয় সন হিউং-মিনের ক্যারিয়ারের এটি চতুর্থ বিশ্বকাপ। আমেরিকার মাটিতে হতে যাওয়া এই বিশ্বকাপের প্রস্তুতি নিতেই সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহামের সঙ্গে ১০ বছরের সম্পর্ক ছিন্ন করে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব লস অ্যাঞ্জেলস এফসিতে যোগ দিয়েছেন এই তারকা।

    বিজ্ঞাপন

    সন ছাড়াও কোরিয়া দলে রয়েছেন ইউরোপের শীর্ষ ক্লাবে খেলা তারকা ফুটবলাররা। রক্ষণভাগ সামলানোর দায়িত্বে থাকছেন বায়ার্ন মিউনিখের তারকা ডিফেন্ডার কিম মিন-জে। আর মাঝমাঠ ও আক্রমণে ধার বাড়াতে থাকছেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) লি কাং-ইন এবং হোয়াং হি-চ্যান। গোড়ালির ইনজুরিতে ভুগলেও দলে জায়গা পেয়েছেন প্রভাবশালী মিডফিল্ডার হোয়াং ইন-বিওম।

    বিশ্বকাপের মঞ্চে নামার আগে সাম্প্রতিক কিছু ম্যাচ অবশ্য ভাবাচ্ছে কোরিয়ানদের। গত মার্চে আইভরি কোস্টের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর অস্ট্রিয়ার কাছেও ১-০ ব্যবধানে হেরেছে তারা। তবে মূল মঞ্চে ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি।

    আগামী ১১ জুন চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচ দিয়ে মেক্সিকোর মাটিতে বিশ্বকাপ অভিযান শুরু করবে দক্ষিণ কোরিয়া। এরপর এক সপ্তাহ পর তারা মুখোমুখি হবে মেক্সিকোর এবং ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে দলটি।

    এক নজরে দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ স্কোয়াড:

    গোলরক্ষক: জো হিউন-উ, কিম সেউং-গিউ, সং বুম-কেউন।

    ডিফেন্ডার: কিম মিন-জে, চো ইউ-মিন, লি হান-বিওম, কিম টে-হিয়ন, পার্ক জিন-সেওব, লি গি-হিউক, লি টে-সিওক, সিওল ইয়ং-উ, জেনস কাস্ট্রপ, কিম মুন-হওয়ান।

    মিডফিল্ডার: ইয়াং হিউন-জুন, পাইক সেউং-হো, হোয়াং ইন-বিওম, কিম জিন-গিউ, বে জুন-হো, ইওম জি-সুং, হোয়াং হি-চ্যান, লি ডং-গিয়ং, লি জে-সুং, লি কাং-ইন।

    ফরোয়ার্ড: ওহ হিউন-গিউ, সন হিউং-মিন, চো গুয়ে-সুং।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:34 PM আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো রেফারি আর্জেন্টিনা-মিশর ম্যাচে 4:47 PM জিম্বাবুয়েকে ১৪১ রানে ধসিয়ে দিল বাংলাদেশ 4:20 PM বাংলাদেশের বোলিং তোপে দিশেহারা জিম্বাবুয়ে, ৮৭ রানে নেই ৮ উইকেট 3:46 PM ব্রাজিলের সাংবাদিক, ‘আর্জেন্টাইন বিমানকর্মী’ নিয়ে রসিকতা রোনালদোর 3:19 PM স্পেন-পর্তুগাল ম্যাচে জয়ী হবে কোন দল, ভবিষ্যদ্বাণী করল সুপার কম্পিউটার 2:04 PM টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ 1:44 PM একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে: সাফা কবির 1:13 PM যুক্তরাষ্ট্র তারকার লাল কার্ডের নিষেধাজ্ঞা তুলে নিলো ফিফা 12:45 PM প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের 12:35 PM গোল করার ক্ষমতা ‘সৃষ্টিকর্তার উপহার’, বললেন হালান্ড