• রাজনীতি

    দক্ষিণ সিটির পুরোনো চরিত্র ফেরাতে চান নীলা

      প্রতিনিধি 11 May 2026 , 12:28:55 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রপ্রার্থী নীলা ইসরাফিল রাজধানীর জলাবদ্ধতা সমস্যা সমাধানে পুরোনো ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও ডেটাভিত্তিক পরিকল্পনার কথা জানিয়েছেন। সোমবার (১১ মে) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

    পোস্টে নীলা ইসরাফিল বলেন, ঢাকা দক্ষিণের সবচেয়ে পুরোনো সমস্যা হলো জলাবদ্ধতা। তার মতে, এটি কোনো আকস্মিক সমস্যা নয়; বরং বছরের পর বছর ধরে অগোছালো ও পুরোনো ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত পরিষ্কারের অভাব এবং সঠিক তথ্যভিত্তিক পরিকল্পনার ঘাটতির ফল।

    বিজ্ঞাপন

    সমস্যা সমাধানে তিনি কয়েকটি পরিকল্পনার কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে- প্রতিটি ওয়ার্ডে আলাদা ড্রেনেজ পরিষ্কার টিম গঠন, নিয়মিত ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিচালনা এবং জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করতে “হটস্পট ম্যাপ” তৈরি। তিনি বলেন, কোথায় পানি জমে এবং কেন জমে, তা অনুমানের বদলে ডেটা বিশ্লেষণের মাধ্যমে নির্ধারণ করতে হবে।

    এ ছাড়া জরুরি পরিস্থিতিতে দ্রুত পানি অপসারণের জন্য একটি “ইমার্জেন্সি ওয়াটার রিমুভাল ইউনিট” গঠনের প্রস্তাবও দেন তিনি, যা ভারী বৃষ্টি শুরু হলেই সক্রিয় হবে।

    পোস্টে অন্য মেয়রপ্রার্থীদের উদ্দেশে প্রশ্ন রেখে নীলা ইসরাফিল বলেন, তারা সত্যিই কি জানেন কোথায় এবং কেন পানি জমে, নাকি এখনও জলাবদ্ধতাকে “স্বাভাবিক” সমস্যা হিসেবেই দেখছেন। তিনি দীর্ঘমেয়াদি ও বাস্তবভিত্তিক সমাধানের ওপর গুরুত্বারোপ করে বলেন, “ঢাকা দক্ষিণ আর পানি, ট্রাফিক ও দুর্ভোগ একসঙ্গে বহন করতে পারে না-পরিবর্তন আনতেই হবে।”

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:28 PM দক্ষিণ সিটির পুরোনো চরিত্র ফেরাতে চান নীলা 12:17 PM ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ 11:31 AM পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস 6:46 PM পাকিস্তানের বিপক্ষে স্বস্তি নিয়ে দিন শেষ করল বাংলাদেশ 5:33 PM উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা 5:07 PM বিশ্বকাপ জেতার জন্য ফেবারিট পর্তুগাল: মরিনিও 4:12 PM তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; অংশ নেবেন দ্বিপাক্ষিক বৈঠকে 3:58 PM সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে বাফুফে 3:44 PM প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের নিয়োগ নিয়ে জরুরি নির্দেশনা 3:19 PM নিজের প্রকৃত উত্তরসূরী কে, জানিয়ে দিলেন মেসি