• অর্থনীতি

    টিন সার্টিফিকেট ছাড়া যেসব সেবা আর পাওয়া যাবে না

      প্রতিনিধি 5 May 2026 , 3:30:54 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশে এখন কর শনাক্তকরণ নম্বর বা টিন (টিআইএন) শুধু কর দেওয়ার জন্যই নয়, নানা ধরনের কাজ ও সেবা নেওয়ার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমানে দেশে প্রায় ১ কোটি ২০ লাখের বেশি মানুষ টিনধারী। তবে তাদের মধ্যে চলতি বছরে প্রায় সাড়ে ৪২ লাখ ব্যক্তি আয়কর রিটার্ন জমা দিয়েছেন।

    টিন বা টিআইএন হলো একটি স্বতন্ত্র নম্বর, যা করদাতাকে শনাক্ত করার জন্য ব্যবহৃত হয়। এর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করদাতার আয়, কর পরিশোধ এবং আর্থিক তথ্য সহজে পর্যবেক্ষণ করতে পারে।

    বর্তমানে প্রায় ৪০ ধরনের গুরুত্বপূর্ণ কাজ ও সেবা নিতে টিন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। অনেকেই শুধু প্রয়োজনের কারণে টিন নিচ্ছেন, কারণ এটি ছাড়া এখন অনেক গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব নয়।

    সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে মূল বেতন ১৬ হাজার টাকার বেশি হলে টিন থাকা প্রয়োজন।

    বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, প্রশাসনিক ও তদারকি পর্যায়ের কর্মীদের ক্ষেত্রেও টিন বাধ্যতামূলক।

    এ ছাড়া ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী, হিসাবরক্ষকসহ বিভিন্ন পেশাজীবীর সনদ নিতে টিন লাগে।

    ব্যবসা ও বাণিজ্যে প্রয়োজনীয়তা

    ব্যবসা শুরু করা বা চালানোর জন্য টিন অপরিহার্য। সিটি করপোরেশন বা পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স নেওয়া বা নবায়নের জন্য টিন দরকার হয়।

    মোবাইল রিচার্জ, মোবাইল ব্যাংকিং, পরিবেশক এজেন্সি, ইভেন্ট ব্যবস্থাপনা, ক্যাটারিং বা নিরাপত্তা সেবা, সব ক্ষেত্রেই টিন প্রয়োজন।

    বিজ্ঞাপন

    সম্পত্তি ও যানবাহন সংক্রান্ত কাজে

    জমি বা ফ্ল্যাট নিবন্ধন, গাড়ির নিবন্ধন এবং ফিটনেস নবায়নের জন্য টিন ছাড়া কাজ হবে না।

    ব্যাংকিং ও আর্থিক সেবা

    ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে পাঁচ লাখ টাকার বেশি ঋণ নিতে টিন বাধ্যতামূলক। ক্রেডিট কার্ড নিতে গেলেও টিন প্রয়োজন।

    আমদানি-রপ্তানি কার্যক্রমে

    আমদানি-রপ্তানির জন্য ঋণপত্র খোলা, রপ্তানি নিবন্ধন সনদ নেওয়া বা ক্লিয়ারিং এজেন্ট হিসেবে কাজ করতে টিন থাকতে হবে।

    সরকারি কাজ ও নির্বাচন

    সরকারি বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের দরপত্রে অংশ নিতে টিন প্রয়োজন।

    এমনকি জাতীয় সংসদ, সিটি করপোরেশন, উপজেলা বা পৌরসভা নির্বাচনে প্রার্থী হতে গেলেও টিন থাকা বাধ্যতামূলক।

    অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র

    অভিজাত ক্লাবের সদস্য হওয়া, বিবাহ নিবন্ধনকারী হিসেবে কাজ করা, কোম্পানির পরিচালক বা শেয়ারধারী হওয়া—এসব ক্ষেত্রেও টিন প্রয়োজন হয়। এ ছাড়া অনেক ক্ষেত্রে সন্তানকে ইংরেজি মাধ্যমে পড়াতে অভিভাবকের টিন চাওয়া হয়।

    কীভাবে টিন নেবেন
    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই অনলাইনে টিন নিবন্ধন করা যায়। এতে খুব বেশি সময় বা জটিলতা নেই।

    বর্তমানে টিন সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্রের মতো হয়ে উঠেছে। তাই ভবিষ্যতের ঝামেলা এড়াতে আগেভাগেই টিন নেওয়া ভালো। এটি থাকলে অনেক কাজ সহজ হয় এবং প্রয়োজনের সময় বাড়তি ঝামেলায় পড়তে হয় না।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:57 PM ২০ বছর পর এমন অভিজ্ঞতা হবে মেসির 6:40 PM আইসিসিকে দেয়া আমিনুলের চিঠিতে কী আছে? 5:51 PM আর্জেন্টিনার গোলে স্কালোনি কেন উল্লাস করেন না 5:22 PM জর্ডানের বিপক্ষে সাইডবেঞ্চ বাজিয়ে দেখার মহড়া আর্জেন্টিনার 3:49 PM যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান 3:28 PM পরবর্তী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি জায়গা পেল বাংলাদেশ 2:45 PM ব্রাজিলের সম্ভাব্য ফাইনাল পথ: কবে, কোথায়, কার বিপক্ষে 2:14 PM আর্জেন্টিনার সম্ভাব্য ফাইনাল পথ: কবে, কোথায়, কার বিপক্ষে 1:39 PM শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রাখলেন সন্তানকে, ভূমিকম্পে প্রাণ দিলেন মা 1:14 PM ‘শিক্ষার সঙ্গে কর্মসংস্থান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য’- আমিনুল হক