• খেলা

    সেমিফাইনালের ফিরতি লেগে রাতে মুখোমুখি আর্সেনাল ও অ্যাথলেটিকো মাদ্রিদ

      প্রতিনিধি 5 May 2026 , 12:33:39 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সেমিফাইনালের ফিরতি লেগে রাতে মুখোমুখি আর্সেনাল ও অ্যাথলেটিকো মাদ্রিদ। দুই দশকের আক্ষেপ মেটাতে মরিয়া গানাররা, আর চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত দিয়েগো সিমিওনের অ্যাথলেটিকো। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে রাত ১টায় মুখোমুখি হবে দুদল।

    চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে এখন পর্যন্ত অপ্রতিরোধ্য আর্সেনাল। একমাত্র অপরাজিত দল হিসেবে তারা ক্লাব ইতিহাসের প্রথম ইউরোপসেরার মুকুট জয়ের স্বপ্নে উচ্ছ্বসিত। প্রথম লেগে অ্যাথলেটিকোর সঙ্গে ১-১ গোলে ড্র হওয়ায় এই ম্যাচে বাড়তি কোনো চাপ নেই। ঘরের মাঠ এমিরেটসে স্বাগতিক দর্শকদের জয় উপহার দিতে চায় মিকেল আর্তেতার দল।

    আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেন, পুরো দল ও সমর্থকরা অনেক উচ্ছ্বসিত। আমরা সবাই কঠোর পরিশ্রম করেছি। ২০ বছর পর আমাদের সামনে আবারও ফাইনালে যাওয়ার সুযোগ এসেছে। আমরা জয়ের জন্য অনেক ক্ষুধার্ত, আশা করছি দল ফাইনাল খেলবে।

    বিজ্ঞাপন

    গুরুত্বপূর্ণ এই ম্যাচে মার্টিন ওডেগার্ড ও কাই হাভার্টজকে দলে পাচ্ছেন আর্তেতা। তবে ইনজুরির কারণে দলে নেই জুরিয়েন টিম্বার ও মার্টিন ওডেগার্ড।

    অন্যদিকে, চ্যাম্পিয়নস লিগ শিরোপা এখনও অধরা অ্যাথলেটিকো মাদ্রিদের। তিনবার ফাইনালে খেলেও প্রতিবার রানার্স-আপ হয়ে ফিরতে হয়েছে তাদের। এবার তাই ফাইনালে পৌঁছাতে মরিয়া স্প্যানিশ জায়ান্টরা।

    অ্যাথলেটিকো শিবিরের জন্য রয়েছে সুখবরও। ইনজুরি থেকে ফিরছেন জুলিয়ান আলভারেজ ও সিমিওনে জুনিয়র। আলভারেজের প্রিমিয়ার লিগ অভিজ্ঞতাকে বড় সম্পদ হিসেবে দেখছেন অ্যাথলেটিকো কোচ দিয়েগো সিমিওনে।

    তিনি বলেন, এমন ম্যাচে জুলিয়ান খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে এই লিগটা সম্পর্কে ভালো জানে। গত সপ্তাহের ম্যাচটা দারুণ ছিল। আমি আশা করছি এই ম্যাচেও সে দলের জয়ের জন্য সেরাটা দেবে।

    দুই দলের মধ্যে এখন পর্যন্ত ৭টি দেখায় আর্সেনালের ২ জয়, অ্যাথলেটিকোর ২ জয় এবং ৩টি ড্র হয়েছে। এই ম্যাচের বিজয়ীর হাতে উঠবে ৩০ মে বুদাপেস্ট ফাইনালের টিকিট।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:21 PM বিশ্বকাপে মুসলিম খেলোয়াড়দের ম্যাচসেরার পুরস্কারে পরিবর্তন আনল ফিফা 3:32 PM বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত 2:30 PM ভেনেজুয়েলার ভূমিকম্পে ১০ হাজার প্রাণহানির আশঙ্কা 1:40 PM বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান যেখানে 1:32 PM বিশ্বকাপে কবে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা? 12:38 PM জাতীয় দলে এলেও আলাদা ড্রেসিং রুম ব্যবহার করতে হবে সূর্যবংশীর 12:15 PM নিজের জন্মদিনে আরও যা চাইলেন লিওনেল মেসি 11:51 AM কোরিয়াকে স্তব্ধ করে বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা 11:31 AM নেইমারের ফেরার দিনে স্কটিশদের উড়িয়ে গ্রুপসেরা ব্রাজিল 6:48 PM সেই ২ রাঁধুনির সঙ্গে জন্মদিনের কেক কাটবেন মেসি