• বিনোদন

    ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে বিতর্ক, ওমর সানি-মৌসুমীর তীব্র প্রতিবাদ

      প্রতিনিধি 4 May 2026 , 12:29:30 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নাটকের জন্য চিত্রায়িত ফুটেজকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মুক্তি দেওয়ার চেষ্টার বিরুদ্ধে এবার সোচ্চার ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী। নির্মাতা হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামক একটি কাজকে কেন্দ্র করে এই বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তার মাধ্যমে এই দম্পতি তাদের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

    ওমর সানি তার ভিডিও বার্তায় জানান, এটি মূলত আমেরিকায় চিত্রায়িত একটি নাটক ছিল। পরবর্তীতে সেটিকে টেলিফিল্মে রূপান্তরের কথা বলা হয়েছিল। কিন্তু বর্তমানে সেটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র নেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন তিনি।

    বিজ্ঞাপন

    সানি বলেন, ‘মৌসুমীর কোনো লিখিত চুক্তি বা সম্মতি ছাড়া এটি কীভাবে সিনেমা হতে পারে? আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একজন পেশাদার শিল্পীর কাজ নিয়ে এভিডিও বার্তায় চিত্রনায়িকা মৌসুমীর একটি ভয়েস রেকর্ডও সংযুক্ত করা হয়। নিজের অবস্থান পরিষ্কার করে মৌসুমী জানান, এটি মাত্র এক ঘণ্টার একটি নাটকের গল্প ছিল। নির্মাতার বিশেষ অনুরোধে তিনি বাড়তি সময় দিয়ে কাজটির শুটিং শেষ করেছিলেন এবং এটি টেলিফিল্ম হিসেবে প্রচারে তার মৌখিক সম্মতি ছিল।

    মৌসুমী আরও গুরুতর অভিযোগ তুলে বলেন, সিনেমা হিসেবে মুক্তি দেওয়ার জন্য তার কোনো ডাবিং বা প্রয়োজনীয় কারিগরি কাজ সম্পন্ন করা হয়নি। এমনকি সিনেমার জন্য একজন শিল্পী যে পারিশ্রমিক প্রাপ্য, তাও তাকে পরিশোধ করা হয়নি। একটি নাটককে টেনেহিঁচড়ে সিনেমা বানানোর এই প্রচেষ্টাকে ইন্ডাস্ট্রির জন্য অশুভ সংকেত বলে মনে করছেন এই তারকা দম্পতি।মন খামখেয়ালি মেনে নেওয়া যায় না। আমি এটি সিনেমা হিসেবে মুক্তি বন্ধের জোর দাবি জানাচ্ছি।’

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:29 PM ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে বিতর্ক, ওমর সানি-মৌসুমীর তীব্র প্রতিবাদ 12:13 PM টেপ-টেনিস ক্রিকেট: লাখ টাকার মৌসুম, কোটি টাকার নীরব অর্থনীতি 11:49 AM লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত ম্যানচেস্টার ইউনাইটেডের 11:32 AM পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৫২ আসনে, তৃণমূল ১০৬ আসনে 3:29 PM আওয়ামী লীগেই থাকতে চান সাকিব 3:26 PM জনপ্রশাসনে পদায়ন ও বদলিতে তিন নীতির কথা জানালেন প্রধানমন্ত্রী 11:47 AM বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে ফিফার সঙ্গে বৈঠকে বসবে ইরান 11:40 AM সড়ক দুর্ঘটনায় সিলেটে ঝরল ৮ শ্রমিকের প্রাণ 1:55 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই আজ ফিরছে নতুন কুঁড়ি স্পোর্টস 11:52 AM মুগ্ধ অপূর্ব, আনন্দিত ইরফান সাজ্জাদ