• খেলা

    লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেললেন সালাহ!

      প্রতিনিধি 26 April 2026 , 12:43:21 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চলতি মৌসুম শেষেই ৯ বছরের লিভারপুল অধ্যায়ে ইতি টানবেন মিশরীয় তারকা মোহামেদ সালাহ। আরও কয়েক ম্যাচে তার গায়ে অলরেডদের জার্সি উঠার কথা ছিল। কিন্তু ধারণা করা হচ্ছে লিভারপুলের হয়ে গতকাল (শনিবার) নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলার মাঝে তিনি চোট নিয়ে মাঠ ছেড়েছেন।

    প্যালেসের বিপক্ষে ৩-১ গোলের জয় নিশ্চিতের আগেই ৫৯ মিনিটে মাঠ ছাড়তে হয় সালাহকে। মাঠ ছাড়ার সময় তিনি দর্শকদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান। তারাও অভ্যর্থনা জানাতে থাকে তাকে। পরবর্তীতে লিভারপুলের কোচ আর্নে স্লাট জানিয়েছেন, হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠতে সালাহ’র কতদিন লাগবে তা এখনও নিশ্চিত নয়।

    বিজ্ঞাপন

    একইভাবে মৌসুম শেষেই যেহেতু সালাহ’র লিভারপুল অধ্যায় শেষ, তিনি আর ক্লাবটির জার্সি গায়ে জড়াতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে স্লট বলেন, ‘আমরা আসলে এখনও কিছু জানি না। তবে আমরা জানি, আর চার সপ্তাহের মধ্যেই মৌসুম শেষ হয়ে যাবে, তাই ম্যাচও বেশি বাকি নেই। আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে তার চোট কতটা গুরুতর এবং সে আবার খেলতে পারবে কি না।’

    প্রিমিয়ার লিগের সর্বশেষ রাউন্ডের খেলা আগামী ২৪ মে। এর আগে সালাহ’র সেরে উঠা নিয়ে লিভারপুল কোচ বলেন, ‘মো সম্পর্কে আমি যা জানি, সে সবসময় নিজের শরীরের খুব ভালো যত্ন নেয়। তাই ইনজুরি থেকে সেরে উঠতে তার যতটুকু সময় দরকার, সে ঠিক ততটাই নেবে।’ এরপরই যেন ৩৩ বছর বয়সী এই তারকা বিদায়ের ইঙ্গিত শোনা গেল স্লটের কণ্ঠে, ‘সত্যি করে বললে যখন সে মাঠ থেকে উঠছিল আমারও তাই (সম্ভাব্য শেষ ম্যাচ) মনে হচ্ছিল। তার মনেও এটি গেথে আছে যে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, তবে আমরা তাকে আবারও এখানে খেলতে দেখতে আশাবাদী।’

    অন্যদিকে, মিশর জাতীয় দলের ডিরেক্টর ইব্রাহিম হাসান স্পষ্টভাবে রয়টার্সকে জানিয়েছেন, ‘তিনি হ্যামস্ট্রিং চোটে ভুগছেন এবং সেরে উঠতে চার সপ্তাহের মতো লাগবে।’ তার মতে, অলরেডদের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন সালাহ। ২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে তিনি ফিট হয়ে মাঠে ফিরবেন বলেও প্রত্যাশা তার। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া মেগা ইভেন্টটিতে মিশর ‘জি’ গ্রুপে বেলজিয়াম, নিউজিল্যান্ড ও ইরানের সঙ্গে লড়বে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:43 PM লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেললেন সালাহ! 12:38 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের দ্বিতীয় বৈঠক চলছে 12:25 PM ট্রাম্পের নৈশভোজের অনুষ্ঠানে গুলি করা ব্যক্তি ছিলেন শিক্ষক 12:13 PM স্বাধীনতা দিবস ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী 12:00 PM এশিয়ান বিচ গেমস ২০২৬: চাইনিজ তাইপেকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ 11:53 AM ‘তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে দেশে এসেছিলেন বিল গেটস’ 11:24 AM আজ থেকে গণপরিবহনে ভাড়া বাড়ল, কোন রুটে কত? 6:45 PM মিরপুরে যাতায়াত ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ২ প্রকল্পের উদ্বোধন 6:17 PM জব্বারের বলীখেলায় টানা ৪র্থ বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ 6:02 PM উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর