• রাজনীতি

    যে কারণে আওয়ামী লীগের পুনর্বাসন চান রাশেদ খান

      প্রতিনিধি 19 April 2026 , 5:34:57 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আওয়ামী লীগ একটি বড় দল। এই দলের সবাইকে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে দিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন সাবেক গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। এ সময় তিনি তা সংসদে পাস করানোর প্রস্তাবও করেন।

    রোববার (১৯ এপ্রিল) বিকেলে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

    বিজ্ঞাপন

    পোস্টে রাশেদ খান লেখেন, ‌‘যেহেতু অতীতে ছাত্রলীগ করলেও বর্তমানে এনসিপি করা যাবে। তাহলে অতীতে আওয়ামী লীগ করলে তারা কেন রিফাইন্ড আওয়ামী লীগ করতে পারবে না? আওয়ামী লীগ একটি বিশাল দল, এদের সবাইকে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে দিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত।’

    উদারহরণ দিয়ে তিনি বলেন, ‘যেমন- কেউ এনসিপিতে পুনর্বাসিত হোক, কেউ জামায়াতে, কেউ রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে।’

    হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ করে রাশেদ খান বলেন, ‘আশা করি এটা তে এমপি হাসনাত আব্দুল্লাহর কোনো আপত্তি থাকবে না। তিনি সংসদে দাঁড়িয়ে এই প্রস্তাব উত্থাপন করে কণ্ঠভোটে পাস করিয়ে আনবেন।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:59 PM সোনালী যুগের সমাপ্তি, নতুন অধ্যায়ের সূচনাও করবেন স্কালোনি 1:52 PM যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইয়ামালের ছবি-সংবলিত ড্রোন ছুড়ল ইরান 1:36 PM বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে সবচেয়ে বেশি আয় ম্যান সিটির 12:30 PM শিল্পকলায় মঞ্চস্থ ‘গারদের বন্দী’, মুগ্ধ দর্শক; ২৯ জুলাই বিশেষ পুনঃমঞ্চায়ন 12:20 PM জাতিসংঘের মহাসচিব পদে ইনফান্তিনোকে চান ট্রাম্প! 12:05 PM জামালকে পেছনে ফেলে শীর্ষে বাদল 11:28 AM অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর 11:17 AM এবার ইনফান্তিনোর পদত্যাগ চাইলেন লা লিগা সভাপতি 6:26 PM ফাইনাল হারার পর অবসরের ইঙ্গিত এমি মার্টিনেজের! 5:29 PM দেশে ফিরলেন আর্জেন্টিনার অধিনায়ক