• আন্তর্জাতিক

    ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার বৈঠকের দিন নির্ধারণ

      প্রতিনিধি 18 April 2026 , 11:15:18 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চপর্যায়ের শান্তি আলোচনার সম্ভাব্য দিনটি নির্ধারণ করা হয়েছে। আলোচনা সম্পর্কে অবগত ইরানি কর্মকর্তাদের বরাতে শনিবার (১৮ এপ্রিল) সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সোমবার (২০ এপ্রিল) এ বৈঠক সম্ভাবনা রয়েছে।

    এর আগে শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এ আলোচনা নির্দিষ্ট কোনো চুক্তি ছাড়াই শেষে হয়েছে। তার আগে গত ৮ এপ্রিল দুই দেশের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হয়। পরে ইসরায়েলও যুদ্ধবিরতি সমর্থন করে।

    বিজ্ঞাপন

    এদিকে বুধবারের (২২ এপ্রিল) মধ্যে যদি আলোচনা থেকে কোনো সুনির্দিষ্ট চুক্তি না আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ আর না-ও বাড়াতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পের এই মন্তব্য পুনরায় সামরিক আগ্রাসনের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে।

    এয়ার ফোর ওয়ানে থাকাকালীন ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল-আলোচনা ব্যর্থ হলে তিনি কি যুদ্ধবিরতি দীর্ঘায়িত করবেন নাকি পুনরায় হামলা শুরু করবেন? জবাবে তিনি বলেন, ‘হয়তো আমি এর মেয়াদ বাড়াব না।’

    প্রেসিডেন্ট আরও বলেন, ‘হয়তো আমি মেয়াদ বাড়াব না, সেক্ষেত্রে অবরোধ জারি থাকবে। দুর্ভাগ্যবশত আমাদের আবারও বোমা ফেলা শুরু করতে হবে।’

    দ্বিতীয় দফার আলোচনা সম্পর্কে অবগত ইরানি সূত্রের বরাতে সিএনএন জানায়, এই সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। সম্ভবত সোমবার তাদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে। তবে এই বৈঠকের সময়সূচি সম্পর্কে যুক্তরাষ্ট্র এখনও কোনো নিশ্চিত তথ্য দেয়নি।

    অবশ্য এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) দিনের শুরুর দিকে ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, উভয়পক্ষ একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:41 PM বিসিবির নতুন কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন 6:34 PM বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে 5:10 PM “এক্স নয়, ভরসা শুধু টাইগারদের ওপর!” 4:44 PM পাহাড়ের মেয়ে রিতুপর্ণার স্বপ্নপূরণে প্রধানমন্ত্রীর উদ্যোগ 4:32 PM ‘মানুষের মনোভাবের পরিবর্তন আসা উচিৎ’ 3:52 PM রোনালদোকে ছাড়াই ‘বেশি ভালো’ পর্তুগাল? 3:17 PM মোসাদ্দেকের ক্যারিয়ারসেরা ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৮৪ 2:59 PM ফিফা বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বে অভিবাসী বাংলাদেশি বাপ্পী 2:33 PM চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি 1:12 PM ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে না জড়াতে নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের